Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২১, ২০২৬

পতাকা হাতে নিউইয়র্কের রাস্তায় মৌসুমী

পতাকা হাতে নিউইয়র্কের রাস্তায় মৌসুমী | ছবি: গুগল

দীর্ঘদিন ধরেই ঢাকাই অভিনেত্রী মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এবার সেদেশে তাকে দেখা গেছে নিউইয়র্কের রাস্তায়। অভিনেত্রীর হাতে ছিল বাংলাদেশের পতাকা।

জানা গেছে, ২৭ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মত ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের ১৮টি সড়ক জুড়ে বর্ণাঢ্য এই প্যারেডের আয়োজন করা হয়েছে। যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশিরা। বাংলাদেশের মানুষ ছাড়াও প্যারেডে দেখা গেছে বিভিন্ন কমিউনিটির বহু মানুষকে। এই আয়োজনেই দেশের পতাকা হাতে বাকিদের কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী।

পতাকা হাতে নিউইয়র্কের রাস্তায় মৌসুমী । ছবি: গুগল 

আয়োজনে বক্তব্যও দেন অভিনেত্রী। বক্তব্যে মৌসুমী বলেন, ‘নিউইয়র্কের রাস্তায় আমরা বাংলাদেশিরা সমবেত হয়েছি। সবাই আমরা দেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছি। আমরা উৎসবে অনেক আনন্দ করে এটা ঠিক। কিন্তু দেশের আয়োজনে কেন জানি আমরা পিছিয়ে থাকি। আশা করি, এর পরের বার থেকে আমরা আরও বেশি এগিয়ে আসব।’

‘বাংলাদেশ ডে প্যারেড’ নিয়ে আরও জানা গেছে, নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস উদ্বোধন করেন অনুষ্ঠানের। প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার ১৮টি সড়ক বন্ধ করে দেওয়া হয়। সিক্সটি নাইন স্ট্রিট থেকে শুরু হয়ে প্যারেডটি থার্টি সেভেন এভিনিউ দিয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়।

মৌসুমী ছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রানো নেওয়াজ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দ্রৌপদী মুর্মুর জীবনভিত্তিক তথ্যচিত্র নির্মাণের ঘোষণা আমির খানের

রাষ্ট্রপতির জীবন নিয়ে তথ্যচিত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এর জীবন, সংগ্রাম এবং অনন্য উত্থানের গল্প এবার…
দ্রৌপদী মুর্মুর ও আমির খান

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব

বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এলো আরেকটি আন্তর্জাতিক সাফল্য। ২৮তম সাংহাই আন্তর্জাতিক…
সাংহাই চলচ্চিত্র উৎসব

ধানুশ-ম্রুণালের সম্পর্ক গুঞ্জনে নতুন মোড়, বিচ্ছেদের দাবি

ধানুশ–ম্রুণালের বিচ্ছেদ দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে কয়েক মাস ধরেই…
ধানুশ ও ম্রুণাল ঠাকুর
0
Share