Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

পঙ্কজ ত্রিপাঠির সাথে জয়ার বলিউডে অভিষেক

‘করক সিং’ সিনেমার পোস্টার ও জয়া আহসান । ছবি: সংগৃহীত

ওটিটির পর্দায় মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী জয়া আহসান অভিনীত প্রথম বলিউড সিনেমা। ‘করক সিং’ শীর্ষক ছবিটির মাধ্যমে বলিউডের অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সাথে বলিউডে অভিষেক হতে যাচ্ছে জয়ার। বাংলা ভাষার বাইরে অন্য কোনো ভাষার চলচ্চিত্রে অভিনয় করার অভিজ্ঞতা অভিনেত্রীর জন্য এটিই প্রথম।

২০২২ সালের শেষের দিকে জানা গিয়েছিল, বলিউডে নাম লিখেছেন জয়া। এরপর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ‘করক সিং’ সিনেমায় অভিনয় করেন তিনি। নতুন খবর হলো- ছবিটির কাজ শেষ হয়ে এখন মুক্তির প্রস্তুতি চলছে। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাবে ছবিটি।

জয়ার নতুন এই সিনেমায় প্রধান চরিত্রে আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। জয়া-পঙ্কজ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী। এছাড়াও এতে দেখা যাবে মালয়ালম অভিনেত্রী পার্বতীকে।

ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ‘করক সিং’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। ২০২৩ সালের মাঝেই খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটি।

‘করক সিং’ নিয়ে জানা গাছে, রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের ছবি এটি। শ্রীবাস্তব নামক এক চরিত্রের সংকটময় জীবনের গল্প তুলে ধরা হয়েছে এখানে। গল্পে এই চরিত্রটি অ্যামনেশিয়ায় আক্রান্ত। তিনি তার ভুলে যাওয়া ছোট-বড় স্মৃতিগুলো একত্রিত করার চেষ্টার সাথে সাথে গল্পটি এগিয়ে যাবে।

প্রসঙ্গত, জয়া অভিনীত কলকাতার সিনেমা ‘দশম অবতার’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। এর আগে মুক্তিপ্রাপ্ত জয়ার টলিউডের সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-ও ভালো ব্যবসা করেছিল বক্স অফিসে। যার মাধ্যমে ভারতে বাংলাদেশের এই অভিনেত্রী এরই মধ্যে বেশ জনপ্রিয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দুরেফিশানের ধারাবাহিক বিলিয়ন ভিউ রেকর্ড গড়েছে

ধারাবাহিক ‘সানওয়াল ইয়ার পিয়া’ পাকিস্তানী ধারাবাহিক ‘সানওয়াল ইয়ার পিয়া’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে…
দুরেফিশানের ধারাবাহিক বিলিয়ন ভিউ

অপূর্ব-বিন্দু জুটি দশ বছর পর পর্দায় ফিরছে

অপূর্ব-বিন্দু জুটি দেশের টেলিভিশন নাটকের এক সময়ের নিয়মিত জুটি ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু।…
অপূর্ব-বিন্দু জুটি দশ বছর

‘জ্যাক রায়ান’ সিরিজে উঠে এসেছিল ভেনেজুয়েলা প্রসঙ্গ

‘জ্যাক রায়ান’ সিরিজ আমরা যাকে ফিকশন বলি তা যে একেবারেই বাস্তবতা বিবর্জিত নয় তা আবারো উঠে এসেছে আলোচনায়। মাঝে…
‘জ্যাক রায়ান’ সিরিজে

বৈচিত্র্যময় কনটেন্ট আনছে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো

বৈচিত্র্যময় কনটেন্ট আনছে ওটিটি আজ থেকে শুরু হয়েছে নতুন বছর। গত বছরের মতো এ বছরও ওটিটিতে থাকছে নানা সিরিজ,…
বৈচিত্র্যময় কনটেন্ট আনছে
0
Share