Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

নোয়াখালিতে ব্যাচেলর পয়েন্টের শিমুলের নির্বাচনী পোস্টার

দেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট যার পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। পরিচালকের মুন্সিয়ানায় এই নাটকের প্রতিটি চরিত্র আলাদা বৈশিষ্ট্য অর্জন করেছে। চরিত্রগুলো একে অপরের সফলতার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। একটি ছাড়া অপর চরিত্র বেশ মলিন। সেই ব্যাচেলর পয়েন্টের এমনই একটি চরিত্র শিমুল। যে নিজগুণে জয় করেছে দর্শকদের মন।

নাটকে শিমুলের পরিচয় সে কাবিলার ছোট ভাই। শিমুল থাকেন নোয়াখালীতে। মাঝেমধ্যে ঢাকায় আসেন। ভাইয়ের ছত্রচ্ছায়ায় থাকার পরও নিজের একটা স্বকীয়তা তৈরি হয়ে যায় শিমুলের।

শিমুল ধীরে ধীরে দর্শকের নিকট জনপ্রিয় হয়ে ওঠেন। এখন শিমুল চরিত্রটি বাধ্যতামূলক হয়ে গেছে। স্বাভাবিকভাবেই শিমুলের এখন অনেক ভক্ত। বিশেষ করে ব্যাচেলর পয়েন্ট-এর নতুন সিজন শুরু হবার পরে শিমুল আবার আলোচনায় রয়েছেন।

ভক্তরাও শিমুলকে নিয়ে মেতেছেন। এরইমধ্যে একটি শ্রেণি শিমুলের নির্বাচনী পোস্টার বানিয়েছেন। সামাজিক মাধ্যমে সেই পোস্টার ছড়িয়ে পড়েছে।

পোস্টারে লেখা রয়েছে, “তরুণ সমাজসেবক, ন্যায়পরায়ণ, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। বিখ্যাত পোছ পোছ মাস্টার কাবিলার ছোট ভাইকে মানুষের বাসার ছাদের জামা কাপড় আর পোছ দিবার সুযোগ দিন। পোস্টারে শিমুলের মার্কা খুর দেওয়া রয়েছে।

কেননা ধারাবাহিকটিতে শিমুলকে খুর নিয়ে ঘুরতে দেখা যায়। শিমুল পোস্টারটি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার দিয়ে লিখেছেন,  “কারে কি কমু! তারপরেও আছি।”

শিমুল মজা করেই পোস্টার শেয়ার করেছেন, সেই সঙ্গে মজা করেই দিয়েছেন ক্যাপশন। ভক্তরাও মজা করে লিখেছেন, যৌবনের প্রথম ভোট খুর মার্কার পক্ষে হোক দেশবাসী ভয় নাই খুর মার্কায় শিমুল ভাই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share