Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

নোবেল গেলেন রিহ্যাবে

মাইনুল আহসান নোবেল | ছবি: সংগৃহীত

ম’দ্যপ অবস্থায় নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল অহরহই জায়গা করে আসছেন শিরোনামে। আরও একবার মা’দকাসক্তির কারণেই তিনি আসলেন শিরোনামে। তবে এবারের কারণটি ভিন্ন। কারণ এবার নোবেলকে নেওয়া হয়েছে মা’দকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব)।

জানা গেছে, নোবেলের মাদকাসক্তে জড়িয়ে পড়ার বিষয়টি ক্রমেই বেড়ে যাওয়ায় পরিবারের পক্ষ থেকেই গায়ককে রিহ্যাবে নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকার নিকটবর্তী একটি মা’দকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে আছেন এক সময়ের ‘সারেগামাপা’ শো’য়ের জনপ্রিয় এই কন্ঠশিল্পী।

নোবেলের পারিবারিক সূত্র থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য যে, সম্প্রতি ফারজান আরশি নামের এক তরুণীর সাথে চতুর্থ বিয়ে করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন নোবেল। আচমকাই চতুর্থ বিয়ের খবর দেন এই গায়ক। চলতি বছরেই তৃতীয় স্ত্রী সালসাবিল মাহমুদের সাথে বিবাহবিচ্ছেদ হয়েছিল তার। যদিও সালসাবিল জানিয়েছিলেন তার সঙ্গে নোবেলের ডিভোর্স এখনও সম্পন্ন হয়নি। এদিকে নতুন বিয়ের খবর জানানোর দুইদিনের মধ্যেই আরশি এক বিস্ফোরক স্ট্যাটাস পোস্ট করে জানান, তার সাথে বিয়ে হয়নি নোবেলের, বরং তাকে নে’শা করিয়ে কয়েকটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন নোবেল।

মাইনুল আহসান নোবেল ও ফারজান আরশি । ছবি: সংগৃহীত

পরবর্তীতে জানা যায়, খুলনায় ফিরে গিয়েছেন আরশি। তবে আরশির স্বামী ও ভাই মামলা করেছেন নোবেলের বিরুদ্ধে। এই মামলা থেকে বাঁচার জন্যও এই গায়ককে রিহ্যাবে নেওয়া হতে পারে বলেও ধারণা করছেন অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share