Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

নেপালে ‘বর্ষা সুন্দরী’র মুকুট জিতলেন প্রিয়াঙ্কা চৌধুরী

শনিবার ১৯ এপ্রিল নেপালে অনুষ্ঠিত হয় দুই বাংলার গ্ল্যামার প্রতিযোগিতা ‘বর্ষা সুন্দরী’ সিজন-৪ ‘অপরূপা’ এর চ্যাম্পিয়ন হয়েছেন মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী। এটি নেপালের কাঠমান্ডুর পাঁচতারকা হোটেল ইয়াক্যাং-এ অনুষ্ঠিত হয়। এতে প্রথম রানার্সআপ হয়েছে ভারতের দেবারতি এবং বাংলাদেশের ঐশ্বর্য রায় কৃপা, দ্বিতীয় রানার্স আপ হয়েছে ভারতের অদ্বৈতা দত্ত।

মডেলিংয়ের মাধ্যমে প্রিয়াঙ্কা চৌধুরী শোবিজে নাম লেখালেও তার শুরুটা হয়েছিল বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে। এরপর বেশকিছু নামিদামি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছেন তিনি।

কি হতে চান তিনি এমন প্রশ্নে প্রিয়াঙ্কা বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির অনেক প্রখ্যাত শিল্পীর অভিনয় আমি দেখেছি। তাদের দেখে স্বপ্ন বুনেছি, একদিন আমিও অভিনয় করবো, তাদের মতো বড় শিল্পী হবো। সেই স্বপ্ন নিয়েই একটি প্লাটফরমের মধ্য দিয়ে নিজের মেধা ও সৌন্দর্য্য কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছি বর্ষা সুন্দরী অপরূপার মাধ্যমে।

আমি জানি এখানে কাজ করতে হলে অনেক ধৈর্য্য ধরতে হয়, কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়। আমি মানসিকভাবে নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। আমার বিশ্বাস ভালো গল্প পেলে এবং মনের মতো চরিত্র পেলে আমি নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারবো। বাকীটা সময়ই বলে দিবে’।

প্রিয়াঙ্কা দেশের বেশ কয়েকটি নামি-দামি ফ্যাশন হাউজের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর

মুক্তিযুদ্ধের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতীয় আলোকচিত্রী রঘু রাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা ভারতীয় আলোকচিত্রী…
0
Share