Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

নীহা-রেহানের নতুন ‘যুগল’

‘যুগল’ নাটকে ফররুখ আহমেদ রেহান ও নাজনীন নীহা । ছবি: গুগল

নতুন ‘যুগল’ নিয়ে আসছেন ‘বড় ছেলে’ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এ পরিচালকের হাত ধরেই প্রথমবারের মত নাটকে দেখা যাবে মডেল-অভিনেতা ফররুখ আহমেদ রেহানকে। তার সাথে জুটি বেঁধেছেন অভিনেত্রী নাজনীন নীহা।

মডেলিং ঘিরেই ব্যস্ত সময় পার করেন রেহান। চলতি বছরে ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘আরারাত’-এর মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর থেকে একাধিক কাজের জন্য তিনি প্রস্তাব পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আরিয়ানের রচনা ও পরিচালনায় ‘যুগল’ শিরোনামের নাটকে যুক্ত হলেন রেহান।

‘যুগল’ নাটকে ফররুখ আহমেদ রেহান ও নাজনীন নীহা । ছবি: গুগল

প্রথমবার নাটকে অভিনয় প্রসঙ্গে রেহান বলেন, ‘আরিয়ান ভাই নির্দেশিত ‘বড় ছেলে’ নাটক আমি দেখেছি। তার ভক্ত ছিলাম। কিন্তু কখনো ভাবিনি যে তার পরিচালনাতেই নাটকে আমার এত সুন্দর এক পথচলা শুরু হবে। আরিয়ান ভাই খুব শান্ত ও মেধাবী একজন পরিচালক। আমাকে তিনি যেভাবে গাইড করে নাটকে অভিনয় করিয়ে নিয়েছেন, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। নীহাও আমাকে ভীষণ সাপোর্ট করেছেন। আমার প্রথম নাটক হিসেবে আমি ভীষণ উচ্ছ্বসিত। খুব প্রত্যাশা আমার এ নাটক ঘিরে।’

প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে রেহান ও নীহা ফটোগ্রাফার রফিকুল ইসলাম রেফের একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন। সেখানে থেকেই দুজনের একটি রিল চোখে পড়ে পরিচালক আরিয়ানের। ব্যস, এই জুটিকে ভালো লেগে যায় তার। সিদ্ধান্ত নেন দুজনকে নিয়ে নাটক নির্মাণ করার। সেই সিদ্ধান্তেরই বাস্তব প্রতিফলন ঘটতে যাচ্ছে ‘যুগল’ নাটকের মাধ্যমে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share