Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

নীনা হামিদের মৃত্যু নিয়ে গুজব

লোকসঙ্গীত শিল্পী নীনা হামিদ | ছবি: ফেসবুক

হঠাৎ করেই ২৬ নভেম্বর ফেসবুকে ভেসে বেড়ায়, মারা গেছেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী নীনা হামিদ। সেই গুজবের অবসান ঘটান তার নিজের ছেলে সুমন মাহমুদ। জানান, তার মা শিল্পী নীনা হামিদ এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ভালো আছেন। 

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অন্তত তিনজন সঙ্গীত শিল্পী তাদের ফেসবুক থেকে এই পোস্ট দিয়ে সমবেদনা জানান। এরপর বিভিন্ন গণমাধ্যম থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। এর মাঝেই আরেক সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী বিষয়টি পুরষ্কার করেন। তিনি নীনা হামিদের ছেলের সাথে কথা বলে গণ মাধ্যমকে জানান যে কিংবদন্তী শিল্পী নীনা হামিদ ভালো আছে।

সম্প্রতি নীনা হামিদকে (মাইক্রোফোন হাতে) নিউইয়র্কে লোকগানের একটি উৎসবের উদ্বোধক হিসেবে দেখা গেছে
ছবি : গুগল

উল্লেখ্য দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে আমেরিকাতে আছেন তিনি। 

নীনা হামিদের ‘আমার সোনার ময়না পাখি’, ‘যে জন প্রেমের ভাব জানে না’ গানের জন্য তিনি শ্রোতাদের কাছে সুপরিচিত। লোকসংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত করে। চ্যানেল আই বরেণ্য এই সংগীতশিল্পীকে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সম্মানিত করে।

সম্প্রতি তাকে নিউইয়র্কে লোকগানের একটি উৎসবে দেখা গেছে। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share