Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

নিজের বায়োপিকে শর্মিলা চান নাতনিকে

শর্মিলা ঠাকুর (ডানে) ও শাবানা আজমি (বামে) । ছবি: সংগৃহীত

কফি উইথ করণ মানেই কিছু না জানা তথ্য, বা সমালোচনার ঝড়। সম্প্রতি তার আয়োজনে অতিথি হয়ে আসেন শর্মিলা ঠাকুর এবং তার ছেলে সাইফ আলী খান।

আর সেখানে বেশ অন্তরঙ্গ আলাপে এমন অনেক কথাই উঠে আসে। যেমন শর্মিলা ঠাকুরের ’ক্যান্সার-যুদ্ধ’। অনেকটা চুপিসারেই তিনি ক্যান্সারের সাথে লড়ে যাচ্ছেন। এ কারণে করণ জোহরের ‘রকি আউর রানী কি প্রেম কাহানী’ সিনেমাটিতেও তার অভিনয় করা হয়নি। শাবানা আজমির চরিত্রে করণের প্রথম পছন্দ ছিলেন এই টোলপড়া বাঙাল ‍সুন্দরী।

আলাপে তিনি আরও জানান, কখনো তার বায়োপিক হলে নিজের নাতনি সারা আলী খানকেই দেখতে চান নিজের নাম ভূমিকায়। একান্তই না হলে আলিয়া ভাটের নাম উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, কোভিড মহামারির সময়ে তার ক্যান্সার ও করোনাভাইরাস সংক্রমণ নিয়ে খানিকটা চিন্তিত ছিল গোটা পতৌদি পরিবার। বর্তমানে কিছুটা আয়ত্বে আছে বলে জানায় মা ও ছেলে জুটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

আইসিসির প্রশংসায় দীপিকা নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মাতৃত্বকালীন…
দীপিকা পাড়ুকোন

মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায় ওয়ারফেইজের বিশেষ কনসার্ট

‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ দুনিয়াজুড়ে চলছে পপসম্রাট মাইকেল জ্যাকসন বন্দনা। সম্প্রতি তাঁকে নিয়ে নির্মিত…
মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায়

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

গুজবে ক্ষুব্ধ ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী…
ববি
0
Share