Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

‘নাম নেই’- অভিযোগ সঙ্গীত প্রযোজক আমজাদের 

মেঘদল ব্যান্ডের সদস্য আমজাদ হোসেন | ছবি: ফেসবুক

মেঘদল ব্যান্ডের অন্যতম সদস্য আমজাদ হোসেন গুরুতর অভিযোগ এনেছেন অপর সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে। ‘ক্রেডিট চুরি বলা যেতে পারে একে- তার অভিযোগ অনুসারে।

১ জুলাই রাতে নিজের সামাজিক মাধ্যমের প্রোফাইল থেকে তিনি একটি পোস্ট করেন। যার মূল বিষয় হলো এই ক্রেডিট চুরি। সম্প্রতি ‘কলকাতা ডায়েরিজ’ নামে একটি ফিল্মের ট্রেইলর ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। যেখানে কলকাতার শিল্পীদের সাথে বাংলাদেশের সিফাত আমিনও কাজ করেছেন।

ফিল্মের ট্রেইলারে যে গানটি বাজছে ‘মনের উঠোন জুড়ে’ (এই শহরের রাস্তা) গানটির কম্পোজিশন নিজের বলে দাবী করেছেন আমজাদ হোসেন। কিন্তু ট্রেইলারে তার কোনও নামই উল্লেখ করা হয়নি। 

আমজাদ লিখেছেন, ‘এই গানের মিউজিক কম্পোজিশন আমার করা। এখানে মিউজিক ডিরেক্টর শুধু এহসান রাহি লেখা দেখছি। আপনি কী এই বিষয়ে কিছু বলতে চান?’

এরপরে এহসান রাহির কাছ থেকে তেমন কোনও সদুত্তর পাওয়া না গেলেও আমজাদ জানান রাহি জানিয়েছেন সিনেমার শেষে ক্রেডিটে মিউজিক এরেঞ্জার(!) হিসেবে তার নাম গেছে।

চিত্রালীর পক্ষ থেকে আমজাদ হোসেনের সাথে কথা বললে – তিনি বলেন, ‘প্রায় এক বছর আগে এই কাজটি আমি করেছিলাম। সম্মানি তো দূরে থাক যথার্থ সম্মানও পেলাম না..’

তিনি বলেন যে, যদি সৎ ইচ্ছা থাকতো ট্রেইলারে নাম থাকতেই পারতো তার। সেখানে শুধুই রাহির নাম থাকায় আমজাদ আরো বেশি প্রতিকৃয়া দেখিয়েছেন।

উল্লেখ্য, এতে গুরুত্বপূর্ণ দু’টি চরিত্রে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিক। 

ওদিকে আমজাদ হোসেন মেঝদল ব্যান্ডের ড্রামার। পাশাপাশি তিনি মিউজিক কম্পোজর ও এরেঞ্জার হিসেবে কাজ করছেন বহুদিন ধরে। ব্যান্ডের ও সলো পারফর্মার হিসেবে কাজ করছেন দেশে ও বিদেশে। সঙ্গীতই তার পেশা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা

পহেলা বৈশাখ – বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share