Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

নতুন রূপে পর্দায় আসছে রুক্মিণী

অভিনেত্রী রুক্মিণী মৈত্র | ছবি: ফেসবুক

আসন্ন দুর্গাপূজায় উপলক্ষ্যে আগামী ৮ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা সৃজিত মুখার্জির ‘টেক্কা’ সিনেমায় দেবের পর এবার প্রকাশ্যে এলো অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ফার্স্ট লুক। যা অবাক করেছে তার ভক্তদের।

‘টেক্কা’ সিনেমায় মায়া চরিত্রে অভিনেত্রী রুক্মিণী মৈত্র | ছবি: ফেসবুক

১ সেপ্টেম্বর নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘টেক্কা’ ছবির একটি পোস্টার শেয়ার করেন অভিনেতা দেব। সেখানে রুক্মিণীকে এমন লুকে দেখা গেল, যা দেখেনি কেউ আগে। সাদা শার্টের উপর লেদার জ্যাকেট পরে রয়েছেন রুক্মিণী। ছোট চুলে চোখে সানগ্লাস, হাতে বন্দুক। দেবের সেই পোস্ট থেকেই জানা গেল এই ছবিতে রুক্মিণীর চরিত্রের নাম হবে মায়া।

ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক…. এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে।’ একইসঙ্গে তিনি লেখেন, ‘ক্ষমতা, দায়িত্ব, বিচার! মায়ার সঙ্গে আলাপ করুন যে পথঘাট শাসন করে বেড়ায়।’

উল্লেখ্য, ‘টেক্কা’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনেতা দেব ও রুক্মিণী মৈত্র ছাড়াও অভিনয় করবেন স্বস্তিকা মুখার্জী, সৃজা দত্ত-সহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share