Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

নতুন মিউজিক ভিডিওতে শিরিন শিলা  

অনেকদিন ধরেই নতুন কোনো সিনেমায় নেই চিত্রনায়িকা শিরিন শিলা। মাঝেমধ্যে গল্প এবং চরিত্র ভালো লাগলে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন। অভিনয় জীবনের শুরুর দিকে দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ‘ও কন্যারে’ গানে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেছিলেন তিনি। এরপর এই শিল্পীর ‘আমার হবিরে তুই’ ও জুবিন গার্গের ‘সদরঘাট’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে দর্শকের মধ্যে সাড়া ফেলেছিলেন শিরিন শিলা।    

এম কে মিউজিক স্টেশনের ব্যানারে এবার শিরিন শিলাকে দেখা গেল ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ শিরোনামের গানের মডেল হিসেবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেলিম রেজা। গানটি গেয়েছেন সৈয়দ অমি ও রিমি। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, গানটি কম্পোজ করেছেন সৈয়দ অমি, মিউজিক করেছেন এ এন ফরহাদ।      

২৫ জানুয়ারী সন্ধ্যায় মগবাজারের এট দ্যা ট্যাবলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মিউজিক ভিডিওটি রিলিজ দেওয়া হয়। মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘মিউজিক ভিডিওতে আমি খুব কমই কাজ করি। হিসেবে করে দেখা হলে দেখা যাবে যে, আসিফ ভাইয়ের দুটি গানে এবং জুবিন গার্গের একটি গানে মডেল হিসেবে কাজ করেছি। প্রতিটি গানই কিন্তু শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে, মিউজিক ভিডিটিও দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে। এই গানটা যেমন সিনেমার ঘরানার একটি গান অর্থাৎ শুনলেই মনে হবে যে একটি প্লে-ব্যাক সং; ঠিক তেমনি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে সিনেমার গানের আদলেই। অমি-রিমির এই গানে শ্রোতা-দর্শক মুগ্ধ হোক, আমার পারফর্ম্যান্সেও মুগ্ধ হোক এমনটাই প্রত্যাশা’।     

এদিকে খুব শীঘ্রই সরকারি অনুদানে নতুন একটি সিনেমার কাজও শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন শিরিন শিলা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share