Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

নতুন গাড়ি কিনে কটাক্ষের মুখে খুশি

খুশি কাপুর | ছবি: ইনস্টাগ্রাম

নেটফ্লিক্সের ছবি ‘দ্য আর্চিস’ দিয়ে বড়পর্দায় পা রেখেছেন প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। সিনেমায় নিজের অভিনয়ের পর এবার ক্যারিয়ারের শুরুতেই নতুন গাড়ি কিনে কটাক্ষের মুখে পড়েছেন তিনি।

জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে অভিনয় সফর শুরু হয়েছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের। ছবিটি মোটেই দর্শকের মন জয় করতে পারেনি। অভিনয় নিয়ে চর্চায় উঠে আসতে না পারলেও নিজের আবেদনময় পোশাক ও প্রেমের গুঞ্জনের কারণে হামেশাই আলোচনার কেন্দ্রে থাকেন জাহ্নবীর বোন।

সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় দেখা যায় মার্সিডিজ বেঞ্জ জি ৪০০ডি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন খুশি কাপুর। গাড়িটির দাম ২ কোটি ৫৫ লাখ রুপি। এর পর থেকেই খুশিকে নিয়ে ট্রল হচ্ছে। অনেকেই বলছেন, ক্যারিয়ার শুরু হতে না হতেই এমন বিলাসবহুল গাড়ি তিনি কিনলেন কীভাবে?

প্রসঙ্গত, শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি। সামনে অভিনেত্রীকে দেখা যাবে ‘লাভ টুডে’র হিন্দি রিমেকে আমির খানের ছেলে জুনায়েদ খানের বিপরীতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share