Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

ধনী বলিউড অভিনেত্রীদের তালিকার শীর্ষে কে?

জুহি চাওলা, আলিয়া, প্রিয়াঙ্কা ও দীপিকা (কোলাজ করা) | ছবি: ফেসবুক

‘হুরান ইন্ডিয়া রিচ’ সম্প্রতি প্রকাশ্যে এনেছে বলিউডের সেরা ধনী অভিনেত্রীদের তালিকা। জানেন কি তালিকার শীর্ষে রয়েছেন কোন অভিনেত্রী?

অভিনেত্রী জুহি চাওলা | ছবি: ফেসবুক

হুরুন রিচ লিস্টে নারী তারকাদের মধ্যে শীর্ষ স্থানে আছেন জুহি চাওলা। সিনেমা থেকে দূরে থাকলেও ব্যবসায়ী হিসেবে বেশ সফল তিনি। বলিউড কিং, শাহরুখ খানের সাথে বন্ধুত্বের পাশাপাশি রয়েছে ব্যবসায়িক সম্পর্কও। হুরুন রিচ লিস্ট অনুযায়ী, বর্তমানে তার সম্পদের পরিমাণ ৫৮০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪ হাজার ৬০০ কোটি রুপি।   

অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন | ছবি: ফেসবুক

এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। পারিবারিক বিষয়ে ঐশ্বরিয়া কতটা ভালো বা খারাপ আছেই সেই বিষয়ে ধোঁয়াশা থাকলেও এই তালিকায় প্রিয় অভিনেত্রীর নামে খুশি তার ভক্তরা। হুরুন রিচ লিস্ট অনুযায়ী, মিস ওয়ার্ল্ড জয়ী এই অভিনেত্রীর সম্পদের পরিমাণ ৮৫০ কোটি রুপি।

৬৫০ কোটি রুপির মালিক হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বলিউড দেসি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। তালিকার চতুর্থ সাথে রয়েছেন ‘গাঙ্গুবাই’ খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট। তার সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি। এবং পঞ্চমে রয়েছেন শাহরুখ খানের একাধিক সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন। ৫০০ কোটি রুপির মালিক তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share