Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

দুর্গা সেজে বি’পদে টালিগঞ্জের নুসরাত

‘মহালয়া’র শুভেচ্ছা জানাতে বাঙালি রমণীর সাজে নুসরাত জাহান

দেবী দুর্গার সাজে ‘মহালয়া’র শুভেচ্ছা জানাতেই তোপের মুখে পড়লেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

১৪ অক্টোবর দেবী পক্ষের সূচনার দিন দেবী দুর্গার রূপ নেন নায়িকা। ‘মহালয়া’র শুভেচ্ছা জানানোর জন্য লাল পেড়ে  সাদা শাড়ি,  হাতে পদ্ম, সিঁথিতে সিঁদুর, নাকে বড় নোলক আর  কপালে টিপ পড়ে অনুরাগীদের শুভেচ্ছা জানানোর জন্য ভিডিও পোস্ট করেন ‘ডিকশনারি’ খ্যাত নায়িকা।

বাঙালি রমণীর বেশে হাজির হলেও তার এই সাজেই বাঁধ সাধে নেটিজেনদের একাংশ।  শাড়ির সাথে ব্লাউজ না পড়ার কারণে নায়িকাকে তুলোধুনা করে নেটপাড়ার একাংশ। অপরদিকে মুসলমান হয়ে হিন্দুসাজে হাজির হওয়ার কারণেও নায়িকার সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েন  নেটিজেনদের আরেক অংশ।

প্রসঙ্গত,২০২৩ সালের ৩১ জুলাই গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডির) দপ্তরে নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের  ভাষ্যমতে, তিন বছরের মধ্যে ফ্ল্যাট দেওয়ার নাম করে ২০১৪ সালে অভিনেত্রীর সংস্থা ৪২৯ জনের কাছ থেকে পাঁচ লাখ ৫৫ হাজার রুপি করে টাকা নেয়।  টাকা দেওয়ার ৯ বছর  পরেও  ফ্ল্যাট পাননি অভিযুক্তরা। অভিযোগের ভিত্তিতেই সেপ্টেম্বর মাসের ১২ তারিখ  ইডির দপ্তরে হাজিরা দেন নুসরাত জাহান। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share