Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

আতিয়া আনিশার যুক্তরাষ্ট্র সফর

আতিয়া আনিশার যুক্তরাষ্ট্র সফর: দুই মাসের মিউজিক্যাল ট্যুর ঘোষণা

জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিয়া আনিশার যুক্তরাষ্ট্র সফর । এই সফরে তিনি স্টেজ শো ও কনসার্টে গান পরিবেশন করবেন। ভক্তদের জন্য থাকবে চমকপ্রদ সঙ্গীত অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই ট্যুরটির নাম ‘মিউজিক্যাল হেরিটেজ ট্যুর’। এই ট্যুরে আনিসার সঙ্গী হিসেবে থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও তার টিম।   

জানা গেছে, দুই মাসব্যাপী এই কনসার্ট ট্যুরের প্রথম শো অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট, নিউ ইয়র্কের নায়াগ্রা ফলসে। তার আগেই পুরো টিমসহ তারা পাড়ি দিবেন যুক্তরাষ্ট্রে।

আতিয়া আনিশার যুক্তরাষ্ট্র সফর

এই ট্যুর নিয়ে আতিয়া আনিসা গণমাধ্যমকে বলেন, ‘এটা আমার কাছে অনেকটা স্বপ্নের মতো। বলতে পারেন, আমার স্বপ্নপূরণ হচ্ছে। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল গান নিয়ে আমি দেশ-বিদেশে ঘুরব। একটু একটু করে আমার সেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে। এখন পর্যন্ত গানের জন্য আমার তিনটি দেশে ঘোরা হয়েছে—ব্যাংকক, ভারত ও অস্ট্রেলিয়া। এবার যুক্তরাষ্ট্র হতে যাচ্ছে গানের জন্য আমার চতুর্থ আন্তর্জাতিক সফর।’

তিনি আরো বলেন, ‘এই কনসার্ট ট্যুরটা আমার জন্য অনেক স্পেশাল, তাছাড়া যেহেতু এটা প্রায় দুই মাসব্যাপী একটা ট্যুর; এত লম্বা সময় কখনো এর আগে কোনো শো করিনি। আন্তর্জাতিক শিল্পীদেরকে দেখেছি এরকম বেশ লম্বা সময় নিয়ে কনসার্ট ট্যুর করতে। এবার সেটা আমি করতে যাচ্ছি। তাই অনেক বেশি আনন্দিত। অনেক বেশি ভালো লাগছে। যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে শো করব, আমার নিজস্ব যে গানগুলো আছে সেগুলো গাইব।’

আতিয়া আনিশার যুক্তরাষ্ট্র সফর

এখন আপাতত ট্যুরে যাওয়ার প্রস্তুতি নিতেই ব্যস্ত আনিসা। এরমধ্যে বেশ কিছু গানের রেকর্ডিং শেষ করেছেন বলে জানান এই গায়িকা। যাওয়ার আগে আরও দুটি গানে কণ্ঠ দেবেন বলেও জানা গেছে।

এদিকে মাহতিম সাকিবের সঙ্গে গাওয়া আনিসার ‘তুমি কি আমার’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানটি ব্যবহৃত হয়েছে ‘মেঘ বালিকা’ নাটকে। এ ছাড়া গেল কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘টগর’ সিনেমার আইটেম গান ‘ও সুন্দরী’ও গেয়েছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share