Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

দর্শকপ্রিয়তার শীর্ষে বিজয় সেতুপতির ‘মহারাজা’

‘মহারাজ’ সিনেমার দৃশ্যে বিজয় সেতুপতি | ছবি: এক্স

বক্স অফিসে তাণ্ডব শেষে এবার ওটিটি প্ল্যাটফর্মেও ঝড় তুলেছে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপাতির ‘মহারাজা’। নেটফ্লিক্সে রীতিমত দর্শকপ্রিয়তার রেকর্ড গড়েছে সিনেমাটি।

১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা।‘ বক্স অফিসে বিরাট বাণিজ্যিক সাফল্যের পর নিথীলান স্বামীনাথন পরিচালিত সিনেমাটি ওটিটিতেও দারুণ সাফল্য অর্জন করেছে। নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে ‘মহারাজা’ এখন পর্যন্ত ২০২৪ সালে নেটফিক্সে সর্বাধিক দেখা ভারতীয় চলচ্চিত্র। মাত্র ছয় সপ্তাহের মধ্যেই ‘মহারাজা’ আগের সব রেকর্ড ভেঙে এই রেকর্ডটি গড়েছে।

মহারাজার নির্মাতারা তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে ‘মজারাজা’র একটি পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, ‘এখন একটিই ব্লকবাস্টার সর্বত্র ‘মহারাজা‘ এটি ২০২৪ সালের এখন পর্যন্ত নেটফিক্স ইন্ডিয়াতে সর্বাধিক দেখা ভারতীয় চলচ্চিত্র।’

নেটফ্লিক্সে সিনেমাটি বর্তমানে যা ১৮.৬ মিলিয়ন ভিউ পেয়েছে। টাবু, কারিনা কাপুর, এবং কৃতি স্যানন অভিনীত ‘ক্রু’ ১৭.৯ মিলিয়ন এবং কিরণ রাও পরিচালিত ও আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ ১৭.১ মিলিয়ন ভিউ পেয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর

মুক্তিযুদ্ধের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতীয় আলোকচিত্রী রঘু রাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা ভারতীয় আলোকচিত্রী…

স্ত্রীর ওড়না দিয়ে আমির খান চোখের পানি মুছলেন  

আমির খানের কান্না বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান এবার নতুন এক বিষয় নিয়ে আলোচনায়।  রেডিও…
স্ত্রীর ওড়না দিয়ে আমির খান
0
Share