Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

তৃতীয় বিয়ে করছেন শাকিব খান!

শবনম বুবলী, শাকিব খান, অপু বিশ্বাস (বাপ থেকে) | ছবি: ফেসবুক

গণমাধ্যমে প্রাক্তন স্বামীকে নিয়ে অপু-বুবলী যখন নানান মন্তব্য করতে ব্যস্ত, তখন খবর এলো ঢালিউড সুপারস্টারের তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছে পরিবার। এমনকি অভিনেতার বাড়িতে নিষিদ্ধ করা হয়েছে অপু বিশ্বাস ও শবনম বুবলীর প্রবেশ।

নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পারিবারের ঘনিষ্ঠজন জানিয়েছেন, ‘শাকিবের জীবনে তারা (অপু ও বুবলী) সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। পরিবারের এমন সিদ্ধান্তে শাকিবের পূর্ণ সম্মতি রয়েছে।’

অভিনেতার ঘনিষ্ঠ সুত্র আরও জানিয়েছেন, ‘যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের। তাই এখনও যদি কোনো সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে তারা (অপু-বুবলী) কেউ মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও রয়েছে শাকিবের পরিবারের।’

গুঞ্জনে শোনা যাচ্ছে, নিজের পছন্দে দুইবার অসফল বিয়ে করে, এবার পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন শাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে দেশের বাইরে পাশ্ববর্তী কোনো দ্বীপে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

১৯২৯-২০২৬ সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন অভিনেত্রী…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share