Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২, ২০২৬

ঢাবিতে ‘দেয়ালের দেশ’ দেখতে বুবলীর অনুরোধ  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের ২৩তম আসর।

তারই ধারাবাহিকতায় আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে আজ (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হবে ঢালীউডের জনপ্রিয় তারকা বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’ ছবিটি। ‘দেয়ালের দেশ’ সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। এই ছবিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। গেলো বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের কাছে বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছে সেসময়।   

এবার উৎসবে ছবিটি দেখার জন্য দর্শক-ভক্তদের আহ্বান জানিয়েছেন বুবলী। তিনি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ ২৩ বছর ধরে উৎসবটি নিয়মিত আয়োজন করছে। এবারের আসরে আমার অভিনীত ছবি প্রদর্শন হবে জেনে আমি সত্যিই আনন্দিত। উৎসবে এসে ছবিটি উপভোগ করার জন্য দর্শককে বিশেষভাবে অনুরোধ করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই উৎসবটি চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

কেন বনলতা এক্সপ্রেস বন্ধ করা হল প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস ছবিটির প্রদর্শনী স্থগিত…
বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

দুই যুগ পেরিয়েও দর্শকের প্রথম পছন্দ শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রে ঢাকাই চলচ্চিত্রে অনেকে নায়ক জনপ্রিয়তার শিখরে উঠেও সময়ের সঙ্গে হারিয়ে গেছেন। কিন্তু শাকিব…

বিলাসবহুল উপহার গ্রহণের অভিযোগে বিপাকে জ্যাকলিন ফার্নান্দেজ

প্রতারণা মামলা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযোগ…

‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু

কিংবদন্তি কণ্ঠশিল্পী উপমহাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর আর নেই। রোববার মুম্বাইয়ের নিজ…
‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু
0
Share