Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ঢাকায় আসছেন র‍্যাপার বাদশাহ!

র‍্যাপার বাদশাহ । ছবি: ফেসবুক

ঢাকার মঞ্চ মাতাতে আসছেন ভারতীয় র‍্যাপার বাদশাহ। পহেলা মার্চ ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটির (আইসিসিবি) এক্সপো জোনে আয়োজিত ‘টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট’-এ পারফর্ম করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে শোয়ের আয়োজক স্মার্টফোন ব্র্যান্ড টেকনো।

এক সংবাদ সম্মেলনে টেকনো’র তরফ থেকে জানানো হয়, ‘ আয়োজনটির টিকিট বিক্রি শুরু হবে শিগগির। ১ মার্চ ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটির (আইসিসিবি) এক্সপো জোনের গেট দুপুর ২টায় খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকাল ৩টায়। তবে রাত ৮টার পর কেউ প্রবেশ করতে পারবেন না। এই কনসার্টে ঢাকার কয়েকজন শিল্পীদের মধ্যে থাকছেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাংক ও সঞ্জয়।’

উল্লেখ্য, র‍্যাপার বাদশাহ’র ভালো নাম আদিত্য প্রতীক সিং সিসোড়িয়া হলেও এই নামে তাকে চেনেন না কেউই। ২০১২ সালে গানের ক্যারিয়ার শুরু হলেও ২০১৫-তে এসে ‘ডিজিওয়ালে বাবু’ গান দিয়ে পরিচিতি পান এই সংগীতশিল্পী। এরপর শ্রোতাদর্শকদের তিনি উপহার দিয়েছেন ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’, ‘সেলফি লে লে রে’, ‘আকাড় বাকাড়’, ‘কার গায়ি চুল’, ‘দ্য ব্রেকআপ সং’, ‘কালা চশমা’, ‘দ্য হাম্মা সং’, ‘চান্ডিগড় মে’-য়ের মতো দারুণ কিছু গান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পাতায়া থেকে মিম- ‘এমন মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে’

বিদ্যা সিনহা মিম থাইল্যান্ডের পাতায়া এলাকায় ভ্রমণে করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার…
পাতায়া থেকে মিম

১৬টি সিনেমা মুক্তি পেতে পারে রোজার ঈদে

ঈদুল ফিতর বাংলাদেশের বর্তমানের সিনেমা শিল্পের মূল উৎসবে পরিণত হয়েছে দুই ঈদ। এই দুই ঈদকে কেন্দ্র করেই নির্মিত…
১৬টি সিনেমা মুক্তি পেতে পারে

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক-ড্রামার টাইটেল ট্র্যাক

অরিজিৎ সিং সম্প্রতি বলিউডের প্লে-ব্যাক গানের জগত থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। তবে বিদায় নিলেও…
অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক

বিতর্কিত গায়ক নোবেল আবারও গ্রেপ্তার

নোবেলকে হাজির করা হবে আদালতে বিয়ের কথা বলে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে…
বিতর্কিত গায়ক নোবেল আবারও গ্রেপ্তার
0
Share