Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ডিপজলের জন্য ভক্তের ২৫ লাখ টাকার ‘তাজমহল খাট’ উপহার

মনোয়ার হোসেন ডিপজল ও ভক্তের বানানো খাট | ছবিঃ সংগৃহীত

নিজের হাতে তাজমহলের আদলে খাট বানিয়ে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে উপহার দিচ্ছেন তার একজন ভক্ত। যা তৈরি করতে খরচ হয়েছে ২৫ লাখ টাকার মতো!

ভক্তের নাম- দুলাল মিয়া। পেশা- কাঠমিস্ত্রি। বাড়ি- ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকায়। ডিপজলের অন্ধভক্ত তিনি। তাই নিজের পছন্দের তারকাকে স্পেশাল কিছু উপহার দেওয়ার জন্য তিনি তৈরি করেছেন ‘তাজমহল খাট’।  

খাটটির নকশা নিজেই করেছেন দুলাল। আকাশি কাঠ দিয়ে তাজমহলের আদলে গড়া এই খাটে আছে ৩৮৭টি গোলাপ। চারদিকের চারটি স্ট্যানে আছে নানা আদলের নকশা। আর এটি পুরোপুরি সংযুক্ত করতে লেগেছে মোট ৮০টি নাট। এই খাট নির্মাণ করতে সময় লেগেছে প্রায় তিন বছর আট মাস।

জানা গেছে, কেবল বার্নিসের জন্য আলাদা মিস্ত্রির কাজ লেগেছে। বাকি সব কাজ তিনি নিজ হাতে সামলেছেন। ‘দুলাল ফার্নিচার’ নামের মীরহাটি এলাকায় নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে খাটটি রেখেছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যম বরাতে আরও জানা যায়, দুলাল এই বিশেষ উপহার তৈরির কথা জানিয়েছেন ডিপজলকেও। তার কাছে আছে একটি রেকর্ড করা ভিডিও বার্তা। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা খুশি হয়ে খাটটি গ্রহণ করতে রাজি হয়েছেন। তবে সেই বার্তায় কিভাবে তিনি তা গ্রহণ করবেন এই ব্যাপারে নিশ্চিত করে জানাননি ডিপজল। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

শিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী দেশের বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ…
মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

গানে কবিতা আবৃত্তি করে বাবাকে উৎসর্গ করলেন মৌ

বাবাকে স্মরণ দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং, নৃত্য ও অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ারে…
মৌ

মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়- ৫০০ রূপি থেকে ৬০০ কোটির মালিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এর জীবনকাহিনি…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
0
Share