Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল

ডলি সায়ন্তনী । ছবি: সংগৃহীত

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসন থেকে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর। আসনটিতে তিনি প্রার্থী হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর।

জানা গেছে, ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ডলির মনোনয়নপত্র বাতিল করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণকে কারণ হিসেবে দেখানো হয়েছে এই সংগীতশিল্পীর মনোনয়নপত্র বাতিলের পিছনে।

বিষয়টি নিয়ে ডলি জানান, “কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি শিগগিরই সমাধান করে আপিল করব। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাবো বলে আশা প্রকাশ করছি।”

উল্লেখ্য, ২৯ নভেম্বর বিকেল ৪টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন ডলি। সেই সময় তিনি জানিয়েছিলেন, “আমার জন্ম পাবনা শহরের সোনাপট্টি এলাকায়। দাদার বাড়ি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভায়না গ্রামে। সেখানে আমার চাচারা থাকেন। এজন্য আমি সেখানে প্রার্থী হয়েছি। আশা করি পাবনা-২ আসনের মানুষ আমার পাশে থাকবে।”

শিল্পী হিসেবে এতদিন মানুষের ভালোবাসা পেয়ে আসা ডলি সায়ন্তনী রাজনীতির ময়দানে কাজ করেও মানুষের ভালোবাসা পেতে চান। তাই ২৭ নভেম্বর বিএনএম দলে যোগ দেন এই সংগীতশিল্পী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share