Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

ট্রেন্ডিয়ে দুইয়ে মালাইকা-রোহানের ‘ক্ষতিপূরণ’   

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ গত রোজার ঈদে পারিবারিক গল্প দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন।  এবারের ঈদেও পারিবারিক ঘরানার নাটক ‘ক্ষতিপূরণ’ দিয়ে আলোচনায় এই পরিচালক। গত ১০ জুন সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি।    

 ‘ক্ষতিপূরণ’-এ মা-বাবার প্রতি সন্তানের যত্নশীল হওয়ার ও মানুষের উপকারে সাধ্যমতো এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে। ১ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের এই নাটকটি দেশ-বিদেশের অসংখ্য দর্শকের জীবন-দর্শন বদলে দিবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

অনেকের মতে, মানুষের উপকারে এগিয়ে আসতে ও গ্রামের বাড়িতে মা-বাবার কাছে যেতে অনুপ্রেরণা জোগাচ্ছে ‘ক্ষতিপূরণ’।  

একটি পত্রিকা অফিসে শিরিন নামের নতুন একটি মেয়ে যোগদানের পর নানা ঘটনায় এগিয়ে চলে গল্প। শিরিন অফিসে তানভীর নামের এক তরুণের প্রেমে পড়ে। যে ব্যস্ততা আর অর্থের পেছনে ছুটতে গিয়ে জীবন ও পরিবার থেকে দূরে সরে যায়।

তানভীর ও শিরিন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী। আরও রয়েছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার প্রমুখ।

‘ক্ষতিপূরণ’ যেমন দর্শকদের কাঁদিয়েছে, আবার করেছে আবেগপ্রবণ। প্রেমের গল্পের ভিড়ে এমন বিষয়বস্তুর নাটক উপহার দেওয়ায় প্রশংসায় ভাসছেন নির্মাতা ও শিল্পীরা। দর্শক প্রশংসায় ভাসছেন মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরীও। এটি তার দ্বিতীয় নাটক। অভিনয়গুণে ইতোমধ্যেই দর্শকদের কাছে এই অভিনেত্রী বেশ প্রশংসা কুড়াচ্ছেন।    

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর

মুক্তিযুদ্ধের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতীয় আলোকচিত্রী রঘু রাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা ভারতীয় আলোকচিত্রী…
0
Share