Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

টম হল্যান্ডকে বিয়ে করছেন না জেন্দায়া

জেন্দায়া ও টম হল্যান্ড

টম হল্যান্ডকে বিয়ে করছেন না জেন্দায়া

টম হল্যান্ডের সাথে বিয়ে হচ্ছেন জেন্দায়ার। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করে টম হল্যান্ডের সাথে বিয়ের খবরটি নাকচ করে দিয়েছেন ‘ইউফোরিয়া’ খ্যাত তারকা।

কিন্তু হঠাৎ করে তারকার বিয়ের গুঞ্জন কেন শুরু হলো?

২১ সেপ্টেম্বর জেন্দায়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ব্যবহার করে আয়নার সামনে দাঁড়ানো একটি সেলফি নিজের স্টোরি হিসেবে পোস্ট করেন । ছবিটিতে ধূসর রঙের টি-শার্টের সাথে যুক্তরাষ্ট্রের পেশাদার বাস্কেটবল দল ‘গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স’ একটি কালো রঙের ক্যাপ পড়ে ফ্রেমবন্দী হয়েছিলেন হলিউড তারকা। তবে অভিনেত্রীর ডান হাতে থাকে মুক্তার আংটিটি অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে।

তখনই অভিনেত্রীর বাগদানের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের গুঞ্জনের মাঝেই সামাজিক মাধ্যম ব্যবহার করে বাগদানের খবরটি অস্বীকার করেছেন জেন্দায়া।

২০২১ সালে অভিনেত্রীর সাথে ‘স্পাইডারম্যান নো ওয়ে হোম’ এর সহ-অভিনেতা টম হল্যান্ডের সম্পর্কের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০২৩ সালের জুলাইয়ের দিকে একটি পডকাস্টে জেন্দায়াকে নিজের জীবনে পেয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেন টম হল্যান্ড। ১ সেপ্টেম্বর জেন্দায়ার জন্মদিনে নায়িকাকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শুভেচ্ছা জানান তিনি।

হলিউডে চলমান স্যাগ-অ্যাফট্রা ধর্মঘটের কারণে জেন্দায়ার দুটি চলচ্চিত্রের মুক্তির তারিখ একবছর পিছিয়ে গেছে।

তারকা জুটিকে ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতে একসাথে বড় পর্দায় দেখতে পাবে দর্শক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share