Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ৫, ২০২৬

ঝিলিকের ‘আমি ঝিলিক’

ঝিলিক | ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে সেরাকণ্ঠ তারকা ঝিলিকের নতুন গান। গায়িকার নামেই দেওয়া হয়েছে তার নতুন গানের শিরোনাম- ‘আমি ঝিলিক’।

রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। ঝিলিকের গাওয়া এই গান লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন মিলন মোহাম্মদ। আর গানের সংগীতায়োজনে আছেন সজীব দাস। এছাড়াও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

গানটি নিয়ে ঝিলিক জানান, “রঙ্গন মিউজিকের জামাল ভাই সঙ্গীতাঙ্গনে আমার অভিভাবক। তার অনুপ্রেরণা আর তত্ত্বাবধানেই তৈরি হয়েছে গানটি।”

নিজের নামেই গানের নাম, এই বিষয়ে গায়িকা বলেন, “আমার নামে গান হওয়ায় এটা আমার ক্যারিয়ারের বিশেষ গান হয়ে থাকবে। গীতিকার জামাল ভাই একদিন হঠাৎ করে বললেন, আমার নাম নিয়ে গান লিখেছেন। আমরা গান নিয়ে বসলাম, কথাগুলো খুব ভালো লাগলো আমার। নিজের নামে সুন্দর একটা গান হওয়ায় আনন্দের সীমাটা যেন ছড়িয়ে গেল।”

এছাড়াও ঝিলিক নাকি গানের সাথে নাচতে পছন্দ করেন। সুন্দর একটা মিউজিক ভিডিওতে নিজের গানের সাথে নাচতে পেরেও তিনি বেশ আনন্দিত বলে জানিয়েছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইতিহাস গড়তে চলেছেন থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলে

থালাপতি বিজয় অনন্য ইতিহাস গড়তে চলেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়। তাঁর রাজনৈতিক দল…
থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলে
0
Share