Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

জ্যাকুলিনের হলিউড যাত্রা

‘কিল এম অল ২’ সিনেমার দৃশ্যে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ | ছবি: ইনস্টাগ্রাম

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন সিনেমা ‘কিল এম অল’-এর সিক্যুয়েল ‘কিল এম অল ২’ দিয়ে জঁ ক্লদ ভ্যান ডামের সাথে হলিউডে পা রাখতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।  

সম্প্রতি প্রকাশিত ট্রেইলারে ‘ডাবল ইমপ্যাক্ট’ খ্যাত হলিউড তারকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জ্যাকলিনকে অ্যাকশন করতে দেখা গেছে। সিনেমায় ভ্যান ডামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন। তার চরিত্রের নাম ভেনেসা। গল্প অনুযায়ী ফিলিপ (ভ্যানডামের চরিত্রের নাম) দীর্ঘ সময় পর তার মেয়েকে খুঁজে পায়। দু’জনে ইতালির এক নির্জন গ্রামে একসঙ্গে থাকতে শুরু করে কিন্তু সেখানেই শত্রুপক্ষ তাদেরকে খুঁজে বের করে। কীভাবে শত্রুদের থেকে মুক্তি পাবে তারা, সেই গল্পই বলা হবে সিনেমাটিতে।

এর আগে ‘ডেফিনেশন অফ ফিয়ার’ এবং ‘টেল ইট লাইক আ উওম্যান’ সিনেমাতে অভিনয় করেছিলেন জ্যাকলিন। সে সময় অভিনেত্রীকে সেই অর্থে প্রচার এনে দিতে পারেনি। সেখানে ভ্যান ডামের মতো জনপ্রিয় অ্যাকশন তারকার সঙ্গে ছবি, আন্তর্জাতিক মঞ্চে জ্যাকলিনের ক্যারিয়ারের নতুন দরজা খুলে দিতে পারেই বলে মনে করছেন অনেকে।

গেল বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন লোকেশনে ভালেরি মিলেভ পরিচালিত এই ছবিটির শুটিং হয়েছে। খুন শীঘ্রই সিনেমাটি অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share