Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

জেফারের ‘ম্যাজিক্যাল নাইট উইথ রোনালদিনহো’

রোনালদিনহোর সাথে জেফার রহমান । ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢাকায় এসেছিলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো। খেলোয়াড়ের আগমন উপলক্ষে সেদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া ‘ম্যাজিক্যাল নাইট উইথ রোনালদিনহো’ শীর্ষক আয়োজনে তার সাথে দেখা হয় সংগীতশিল্পী জেফার রহমানের।

আয়োজনটিতে কলম্বিয়ান গায়িকা শাকিরার জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’ পরিবেশন করেন জেফার। পাশাপাশি তিনি গেয়েছিলেন নিজের ‘ঝুমকা’ সহ আরও কয়েকটি গান। সংগীত পরিবেশন করতে গায়িকা মঞ্চে উঠলে তার টুকটাক আলাপ করার সুযোগ হয়েছিল রোনালদিনহোর সাথে। সেখানেই তিনি গান গাইবেন জানতে পেরে তাকে বাহবা জানান রোনালদিনহো।

ব্রাজিলিয়ান তারকার সাথে কথা বলা প্রসঙ্গে জেফার জানান, “মঞ্চে ওঠার আগে রোনালদিনহোর সঙ্গে ছবি তুলি। তাকে তখন বলি, এ অনুষ্ঠানে আমি পারফরম করব। তিনি বাহবা দিলেন। অল্প সময়ের হলেও সাক্ষাৎটা স্মরণীয় হয়ে থাকবে।”

জানা যায়, ব্রাজিলের এই ফুটবলার জেফারেরও প্রিয় খেলোয়াড়। নিজের পছন্দের খেলোয়াড়ের সাথে সময় কাটিয়ে তাই গায়িকা ছিলেন বেশ উচ্ছ্বসিত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share