Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিনেমার চতুর্থ কিস্তিতে স্কারলেট

স্কারলেট জোহানসন | ছবি: এনএমই

‘জুরাসিক ওয়ার্ল্ড ফোর’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। সম্প্রতি খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

ভ্যারাইটিতে দেয়া এক সাক্ষাৎকারে স্কারলেট বলেন, ‘আমি ১০ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার জন্য সব চেষ্টা করে গিয়েছি। এমনকি সেটা যদি প্রথম পাঁচ মিনিটের মাঝে মৃত্যু ঘটে যায় এমন চরিত্রও হয়, তবুও। আমি জুরাসিক ওয়ার্ল্ডের অনেক বড় ভক্ত।’

অভিনেত্রী আরও বলেন, ‘এটি আমার হলে দেখা প্রথম দিকের ছবিগুলোর মধ্যে একটি। খুব ভালো ভাবেই মনে আছে। আমার জীবন বদলে দিয়েছিল, মন ভরিয়ে দিয়েছিল। আমি কতটা এক্সাইটেড তা ভাষায় প্রকাশ করতে পারবো না!’

স্কারলেট আরও জানান, ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর চতুর্থ কিস্তির স্ক্রিপ্ট অসাধারণ হয়েছে। প্রথম তিন কিস্তির থেকে একেবারেই আলাদা কিছু হতে চলেছে এটি।

‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তির নাম কি হতে যাচ্ছে তা এখনও ঠিক হয়নি। তবে ছবিটি পরিচালনা করবেন গারেথ এডওয়ার্ড। এছাড়া সিনেমাটির স্ক্রিপ্ট লিখেছেন ডেভিড কোয়েপ। এই ছবির শুটিং হওয়ার কথা রয়েছে থাইল্যান্ডে। তাছাড়া মাল্টা এবং যুক্তরাজ্যের স্টুডিওতেও কিছু দৃশ্যের শুটিং করা হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share