Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২৭, ২০২৬

জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

ঢালীউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন বিজ্ঞ আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।  

এর আগে রোববার ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নামে মামলা থাকার কারণে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই অভিনেত্রীকে।  

গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে জানান, অভিনেত্রীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ কারণে বিদেশে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভাটারা থানায় আনা হয়।

সোমবার ১৯ মে নুসরাত ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। নুসরাতের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

পরে জামিনের বিষয়ে ২২ মে শুনানির দিন ধার্য করে নুসরাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারাজানা হক। এরপর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় তাকে। এরই মধ্যে আজ আবার তার জামিন আবেদন করা হলে তাকে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। গেল ঈদে মুক্তি পেয়েছে তার সিনেমা জ্বীন ৩।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

গিটার হাতে বিপ্লবী শাকিব, আলোচনায় ‘রকস্টার’ পোস্টার

নতুন লুকে শাকিব খান এবারের ঈদুল আজহায় বড় পর্দায় ঝড় তুলতে আসছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টার।…

বলিউডে নিষিদ্ধ রণবীর সিং – ক্ষতিপূরণ দাবি ৪৫ কোটি

নিষিদ্ধ রণবীর সিং বলিউডে নতুন বিতর্কের কেন্দ্রে রণবীর সিং । ফরহান আখতার পরিচালিত বহুল আলোচিত ছবি ডন ৩ থেকে সরে…
বলিউডে নিষিদ্ধ রণবীর সিং - ক্ষতিপূরণ দাবি ৪৫ কোটি
0
Share