Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

‘জাওয়ান’ ঝড়ে আবারও পেছালো ‘অন্তর্জাল’?

‘জওয়ান’ ও ‘অন্তর্জাল’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

অনেকবারই মুক্তির তারিখ ঘোষণা করেও প্রতিবারই তা পিছিয়ে দিয়েছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’। একদম নিশ্চিত করে জানিয়েও আরও একবার পেছাল এই সিনেমা মুক্তির তারিখ। তবে কি ‘জাওয়ান’ সিনেমার ঝড়ে নেওয়া হলো এই সিদ্ধান্ত?

প্রকৃত কারণ নিশ্চিত করে না জানালেও, আসন্ন ৮ সেপ্টেম্বর যে মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’ তা জানান ছবিটির নির্মাতা দীপংকর দীপন। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও স্থগিত করেছে মুক্তির নতুন তারিখ। 

বিগত দুই ঈদে ঘোষণা দিয়েও মুক্তি দিতে না পারার পর এই সিনেমার নতুন মুক্তির তারিখ ছিল ৮ সেপ্টেম্বর। কিন্তু ৭ সেপ্টেম্বর ভারতের সাথে একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’। এই সিনেমার জন্য পুরো বিশ্বের দর্শকরাই বসে আছেন অধীর আগ্রহ নিয়ে।  

তাই ৩ আগস্ট সন্ধ্যায় জরুরী ভিত্তিতে ছবিটি নিয়ে একটি সংবাদ সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। নির্মাতা দীপন বলেন, “যদি সিনেমার মুক্তি পেছাতেই হয়, তবে কেন পেছানো হচ্ছে সেটা বলতে হবে। ইনডিভিজুয়ালি তো সবাইকে বলতে পারি না তাই সংবাদ সম্মেলন ডেকেছি। জানেন যে শাহরুখ খানের জওয়ান সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তাই আমাদের নতুন করে ভাবতে হচ্ছে।”

আরও জানা গেছে, রবিবার সন্ধ্যায় ‘অন্তর্জাল’ সিনেমার ট্রেইলার প্রকাশ করে ঘোষণা দেওয়া হবে সিনেমাটি মুক্তির নতুন তারিখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে
0
Share