Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

জব্দ করা হলো মমতাজের ব্যাংক হিসাব 

মমতাজ বেগম | ছবি: ফেসবুক

ফের বিপাকে পড়লেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। জব্দ করা হয়েছে তার ব্যাংকের হিসাব।

জানা গেছে, ১৪ অক্টোবর দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠানো হয়েছে ব্যাংক হিসাব জব্দ সংক্রান্ত বিষয়ে। তথ্যটি নিশ্চিত করেছেন বিএফআইইউথর সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের শাখায় উল্লেখিত ব্যক্তির এবং তার ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য যেন স্থগিত রাখা হয়। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। মমতাজের নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহারও রহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ আছে, লেনদেন স্থগিতের পাশাপাশি উল্লেখিত ব্যক্তির ব্যাংক হিসাব সংশ্লিষ্ট দলিল আগামী দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে। এই দলিলগুলোর মাঝে অন্তর্ভুক্ত হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্যাদি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা চলে যান আত্মগোপনে। সেই তালিকায় আছেন মমতাজও। তবে আত্মগোপনে থেকেই সম্প্রতি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখা দেন তিনি। ১৩ অক্টোবর বিকালে ৪ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওটিতে গান পরিবেশন করেন এই সংগীতশিল্পী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share