Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

ছেলের স্কুলের প্রথম দিনে এক হলেন শাকিব-বুবলী

ছেলের স্কুলের প্রথম দিনে একসাথে ক্যামেরায় ধরা পড়লেন শাকিব খান ও শবনম বুবলী।

৭ সেপ্টেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলে শাকিব খান ও ছেলের সাথে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন নায়িকা।

ছবিগুলোর ক্যাপশনে  ছেলের স্কুলের প্রথমদিনের অংশ হতে পারায় নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেন অভিনেত্রী। পোস্টটিতে ছেলের জন্য শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চান তিনি।

২০২৩ সালের আগস্টের দিকে এক সাক্ষাৎকারে ছেলের পেশা কী হবে, এই প্রশ্নের জবাবে ‘বসগিরি’ খ্যাত নায়িকা জানান, নিজে আইনের পড়াশোনা শেষ করতে পারেননি বলে ছেলেকে ব্যারিস্টার হিসেবে দেখতে চান তিনি।

২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী।  ২০২০ সালের ২১ মার্চ শেহজাদ খান বীর নামের এক  পুত্র সন্তানের অভিভাবক হন ঢাকাই সিনেমার আলোচিত এ তারকা দম্পতি।  

 পুত্র বীরের মা-বাবা হিসেবে দায়িত্ব একাই পালন করছেন নায়িকা কথাটি বরাবরই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন শবনম বুবলী। তবে পুত্রের জন্য একফ্রেমে দাঁড়ানোয় তাদের সম্পর্কের নতুন মোড় নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে নেটপাড়ায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এ আর রহমান বললেন-‘কখনও ব্যথা দিতে চাইনি’

এ আর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন সঙ্গীত পরিচালক এবং অস্কার বিজয়ী সংগীতশিল্পী এ আর…
এ আর রহমান বললেন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শেষ হতে যাচ্ছে

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসর আজ ১৮ জানুয়ারি শেষ হতে যাচ্ছে । এ…
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কেয়া পায়েল মানসিক ভারসাম্যহীন হয়ে ঘুরছেন

কেয়া পায়েলের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ দেখা গেল এক পাগলকে। তার উস্কোখুস্কো চুল, পরনে…
কেয়া পায়েল মানসিক ভারসাম্যহীন
0
Share