Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

ছেলের পরিচালনায় মেয়ের সাথে পর্দায় আসছেন শাহরুখ

সুহানা খান ও শাহরুখ খান । ছবি: ফেসবুক

ছেলে আরিয়ান খানের পরিচালনায় মেয়েকে সাথে নিয়ে পর্দায় এসেছেন শাহরুখ খান। তবে সিনেমা নয়, বিজ্ঞাপনে এক হয়েছেন বাবা আর মেয়ে।

৮ মার্চ নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিজ্ঞাপনটি শেয়ার করেন বলিউড কিং খান নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘এই কোলাবরেশনের বিষয়টি যে প্রয়োজন ছিল, তা হয়তো আপনাদের জানাই ছিল না। প্রতিটি ভালো গল্পই সিক্যুয়েলের দাবি রাখে। এক্স-২ আসছে ১৭ মার্চ।’

ভিডিও-তে দেখা যায়, শুরুতে তার আঙ্গুলে তিনটি আংটি পরেছিলেন যার উপর ডি’ইয়াভোলের তিনটি অক্ষর লেখা। কোনও একটা কিছুর উপর ঘুষি মারতে দেখা যায় শাহরুখকে, তার হাত রক্তে লাল হয়ে যায়। এরপর তিনি সেই হাত দিয়ে একটা পরিত্যক্ত ট্রেনের বগির জানালার কাচে ‘এক্স’ চিহ্ন দিয়ে চিহ্নিত করেন।

পরের দৃশ্যেই কোনও এক মেয়েকে হেঁটে ঢুকতে দেখা যায়, যদিও প্রথমে তার মুখ দেখা যায়নি। মেঝে থেকে একটি জাদুকরী লাঠি তুলে নেন তিনি। লাঠি থেকে বেরিয়ে আসা নীল রঙের আভা, আর তখনই সুহানা খানের মুখটি সামনে আসে।

সুহানা ট্রেনের জানালার পাশের অংশে সেই জাদুকরী লাঠি দিয়ে ডিজনি লোগোর আকারে নীল রঙ দিয়ে এঁকে দেন।

একে অপরের মুখোমুখি হয় বাবা ও মেয়ে, চোখে চোখ পরতেই সুহানা ও শাহরুখের মুখে ফুটে ওঠে মৃদু হাসি। টিজার ভিডিওটি জানিয়ে দেয় যে এই নতুন যৌথ সহযোগিতার বিষয়টি আগামী ১৭ মার্চ সামনে আসবে।’

২০২৩-য়ের শুরুর দিকে ডি’ইয়াভোল এক্স’র সহ-প্রতিষ্ঠাতা আরিয়ান খান তার ব্র্যান্ডটির ওয়েবসাইটে চালু করেছিলেন। এখানে সে নিজেকে ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share