Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের নতুন সিদ্ধান্ত

মা অপু বিশ্বাসের সাথে শাকিব পুত্র জয় | ছবি: ফেসবুক

গেল বছর নিজের একমাত্র ছেলে আব্রাম খান জয়কে পড়াশুনার জন্য বাইরের দেশে পাঠানোর কথা জানিয়েছিলেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু নতুন বছরে সেই সুর পালটে নতুন সিদ্ধান্তের কথা জানালেন শাকিব খানের প্রথম প্রাক্তন স্ত্রী!

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, ‘জয়কে বিদেশে পাঠানো নিয়ে চিন্তা-ভাবনার পরিবর্তন এসেছে। মূলত জয়কে বিদেশ পাঠানোর সিদ্ধান্তটা আমার ও তার বাবার দুজনের পক্ষ থেকেই ছিল। কিন্তু জয় ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না। তাই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’

মা অপু বিশ্বাসের সাথে শাকিব পুত্র জয় | ছবি: ফেসবুক

জয়ের তার বাবাকে ছাড়া থাকতে না পারার কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, ‘আসলে জয় ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে, ওর বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসে। জয় জানিয়েছে বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব না। তাই ওর বাবাও সেটা মেনে নিয়েছে, বলা যায় খুশিই হয়েছে। কেননা দুজন দুজনকে ছাড়াই থাকতে পারে না।’

বাবা-মায়ের সাথে শাকিব পুত্র জয় | ছবি: ফেসবুক

চিত্রনায়িকা অপু আরও যোগ করেন, ‘জয়ের চোখে পৃথিবীর সেরা হিরো ওর বাবা। সে নিজেই ওর বাবাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে। বলেছে, ‘বাবা তুমি অনেক স্মার্ট, আমার চেয়েও’। আমি ওদের কথা শুনে হাসি। আসরে জয় রীতিমত ওর বাবার ভক্ত। তাহলে আমাদের মায়েদের আন্দোলন করা উচিত না? আমরা মায়েরা আন্দোলন করব, এত কষ্ট করে বাচ্চাকে লালন-পালন করলাম আর দেখেন না তারা বাবার ভক্ত হয়ে যায়, মায়ের চেয়েও বাবাকে বেশি ভালোবাসে।’  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share