Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

চা খেতে খেতে দুষ্টু কোকিলের ডাক!

মানব সচদেব | ছবি: গুগল

ঘরে বসে চা খাচ্ছিলেন মানব সচদেব। কে এই মানব? তিনি হলেন ‘দুষ্টু কোকিল’ গানের সেই ছেলেটি যিনি মাত্র ৩০ সেকেন্ডে গানের চার লাইনে ঠোঁট মিলিয়ে মারাই গেলেন। তাও হিরো শাকিব খানের গুলিতে।

‘তুফান’ সিনেমায় শাকিবের পাশাপাশি এই দুষ্টু কোকিল-খ্যাত মানবও কম চোখে পড়েননি। বরং দুই বাংলায় হুলুস্থুল বেধে যায় তা পরিচয় জানতে।

মানব সচদেব একজন অভিনেতা। জানা গেছে, তুফানের অন্যতম প্রযোজনা সংস্থা এসভিএফ’য়ের হয়ে কয়েকটি কাজও তার করা ছিল। আর যেহেতু এই গানটি কলকাতায় হয়েছে, সেখানে শিল্পীদের নেটওয়ার্ক তো শক্ত বটেই, প্রয়োজনে হঠাৎ করেও কাউকে না কাউকে পাওয়াই যায়।

এমনই একটা দ্রুত সিদ্ধান্তে এসভিএফ’য়ের সিদ্ধান্ত মানবকে ফোন দিয়ে সেটে আসতে বলেন। তখন বিকেল হয়ে সন্ধ্যা প্রায়। মানব চা খাচ্ছিলেন আয়েশ করে। কাজের খবর আসতেই আয়েশ ছেড়ে সেটে পৌঁছান। আর দেখেন স্বয়ং শাকিব খান সেখানে উপস্থিত।

নিজের ভাব প্রকাশের সময় তিনি বলেন- ‘ভাবা যায়? সন্ধ্যা ৬টায় চা খাচ্ছি আর রাত ন’টায় মিমির সাথে দুষ্টু কোকিলে স্টেপ মেলাচ্ছি?’

এখন তাকে কেউ ডাকেন দুষ্টু কোকিল নামে, কেউ ডাকেন ‘লাস্ট পাার্টি’ নামে। এতো এতো বিশেষণ দারুণ উপভোগ করছেন ৩০ সেকেন্ডে তুফানি পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসা মানব সচদেব।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share