Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

চলে গেলেন অ্যাকশন হিরো রিচার্ড রাউন্ডট্রি

রিচার্ড রাউন্ডট্রি | ছবি: সংগৃহীত

‘স্টার অব শ্যাফট’ খ্যাত হলিউড অভিনেতা রিচার্ড রাউন্ডট্রি দীর্ঘ দিন অগ্ন্যাশয়ের ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। ২৪ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে মৃত্যু হয়েছে অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

রিচার্ড রাউন্ডট্রির মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার ম্যানেজার প্যাট্রিক ম্যাকমিন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘রিচার্ডের কাজ এবং ক্যারিয়ার চলচ্চিত্রে আফ্রিকান আমেরিকান পুরুষদের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। শিল্পে তিনি যে প্রভাব ফেলেছিলেন তা অকল্পনীয়।’

রিচার্ড রাউন্ডট্রির আত্মপ্রকাশ হয় শ্যাফট এ ১৯৭০ এর দশকে। রাউন্ডট্রি প্রথম আফ্রিকান আমেরিকান অ্যাকশন হিরো যিনি ১৯৭১ সালে তার আইকনিক চরিত্র ‘হিট শ্যাফট’-এ অভিনয় করে পরিচিতি লাভ করেন। ব্ল্যাক্সপ্লোইটেশন ধারার একটি প্রতিষ্ঠাতা ক্লাসিক হিরোর খোঁজে রিচার্ডকে মনোনীত করেছিল। এজন্য তাকে অনেক প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে। কারণ তিনি জাতি-বর্ণগত স্টেরিওটাইপগুলো ভাঙতে চেয়েছেন। অবশেষে সফল হয়েছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো
0
Share