Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

চলচ্চিত্রে পার্থ বড়ুয়া 

সোলসের কর্ণধার পার্থ বড়ুয়া | ছবি: ফেসবুক

ফখরুল আরেফীন খানের নতুন চলচ্চিত্রে দেখা যাবে পার্থ বড়ুয়াকে। পরিচালক ফখরুল আরেফীন নিজেই এই সংযোজনের কথা প্রকাশ করেন।

সম্প্রতি পরিচালক সরকারি অনুদান প্রাপ্ত ছবি ‘নীল জোছনা’ সিনেমার কলাকুশলী কে হবেন তার আভাস দিয়েছেন গণমাধ্যমে। তখনেই সোলসের অন্যতম কর্ণধার – সদস্য পার্থ বড়ুয়ার অভিনয়ের কথা প্রকাশ করেন।

মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে সিনেমাটি তৈরি করা হাচ্ছে। এতে গায়কের চরিত্র এক চিকিৎসকের।

পার্থ বড়ুয়া প্রসঙ্গে নির্মাতা ফখরুল আরেফীন বলেন, ‘ডা. তরফদার চরিত্রের জন্য পার্থ বড়ুয়া মানানসই হবে। সেই জায়গা থেকে তার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি চিত্রনাট্য দেখে সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। এই ধরনের চরিত্রে পার্থ দাকে এর আগে কেউ দেখেননি।’

ওদিকে পার্থ বড়ুয়া বলেন, ‘নির্মাতা ফাখরুল আরেফীন খানের সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের। গল্প আর চরিত্র পছন্দ হয়েছে বলেই এবারই প্রথমবারের মতো আরেফীনের সিনেমায় অভিনয় করছি। আশা করছি ভালো একটি কাজ হবে।’ 

এই ছবিটির কাজ শুরু হয় ৬ বছর আগে। ২০১৮ সালের শেষের দিকে। পরিচালক জানান, প্যারাসাইকোলজি নিয়ে এর আগে বাংলাদেশে কোনও কাজ হয়নি। ২০১৯ সালে করোনা এবং ‘জেকে ১৯৭১’ সিনেমার কারণে কাজটি বন্ধ ছিল। এরপর ২০২৩ সালে কাজটি আবার শুরু করা হয়। 

সিনেমাটির সাথে মেহের আফরোজ শাওনের সংযুক্তির খবরও ইতিম্যধ্যে আলোচনায় চলে এসেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
0
Share