Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

চরকিতে ’তুফান’ মুক্তির তারিখ ঘোষণা

‘তুফান’ সিনেমায় দৃশ্যে শাকিব খান | ছবি: চরকি

ঢালিউড মেগাস্টারের ‘তুফান’ ওটিটি-তে কবে আসবে? সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অনলাইন স্ত্রিমিং প্ল্যাটফর্ম চরকি জানালো আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ’তুফান’।

১০ সেপ্টেম্বর বেলা ১১টা ১ মিনিটে প্ল্যাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেজে জনানো হয়, ‘তুফান’ -এর জন্য আর মাত্র ৯ দিন অপেক্ষা করতে হবে দর্শকদের।’

প্রেক্ষাগৃহে সিনেমার টিকিট পাওয়া না পাওয়ার বিভ্রান্তি নিয়ে থাকতে হবে না দর্শকদের। যেকোনো জায়গা থেকে সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখা যাবে। যারা চরকির সাবস্ক্রাইবার, তারা সিনেমাটি দেখতে পাবেন মুক্তির সঙ্গে সঙ্গেই। তবে যারা এখনও চরকি সাবস্ক্রাইব করেননি, তাদের পার করতে হবে কিছু ধাপ।

দেশ বিদেশে ব্যাপক সফলতা পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ’তুফান’। চরকি কর্তৃপক্ষ জানান, দর্শকদের তুমুল আগ্রহের কারণেই এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ’তুফান’। সিনেমার দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক–শ্রোতাদের। যার একটি ’লাগে উরা ধুরা’ অন্যটি ’দুষ্টু কোকিল’। আকাশের লেখা ও সুর করা ’দুষ্টু কোকিল’ বাংলা সিনেমার গানে ভিউয়ের বিচারে গড়েছে নতুন রেকর্ড। দুটি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে।

আদনান আদিব খান, রায়হান রাফির গল্পে, আদনান আদিব খানের চিত্রনাট্যে ’তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন দেশের গুণী অভিনয়শিল্পীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share