Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ২, ২০২৬

গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র

বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র | ছবি: আনন্দবাজার

গুরুত্বর অসুস্থ হয়ে ২২ সেপ্টেম্বর কলকাতা সল্টলেক এলাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মনোজ মিত্র। সর্বশেষ খবরে জানা গেছে, তিনি এখন ভেন্টিলেশনে আছেন।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে তার একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। গেল ফেব্রুয়ারিতে অভিনেতার বুকে পেসমেকার বসানো হয়েছে।

বর্ষীয়ান অভিনেতার শারীরির অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে যোগাযোগ করা হলে তার মেয়ে ময়ূরী মিত্র বলেছেন, ‘বাবার খুবই শরীর খারাপ। আশঙ্কাজনক অবস্থা। ভর্তি করানো হয়েছে হাসপাতালে। আমরা এখনই হাসপাতাল থেকে ফিরলাম। আমার মা-ও অসুস্থ। উনি কথা বলতে পারেন না। মা ডিমেনশিয়ার রোগী। আমার কাকা ২০ দিন আগে গত হয়েছেন। সুতরাং খুবই খারাপ পরিস্থিতির মধ্য়ে দিয়ে যাচ্ছি। চিকিৎসকরা জানিয়েছেন বাবার হার্ট একদমই কাজ করছে না। ওষুধ দিয়েছে সাপোর্টে আছে।’

প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বরাতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে। পরিবারকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন। তার হার্ট ঠিকমতো কাজ করছে না। হার্টের পাম্পে সমস্যা আছে। এছাড়াও অভিনেতার শরীরে সোডিয়াম-পটাসিয়ামের সমস্যা আছে, তার রক্তচাপও নিয়ন্ত্রণে নেই।  

প্রসঙ্গত, শুধু চলচ্চিত্র নয়, সিরিয়াল, শর্ট ফিল্ম এবং নাটকেও মনোজ মিত্রের অভিনয়ের প্রতিভা প্রমাণ পাওয়া গেছে। ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’-র মতো আরও বহু ক্ষেত্রে তার অভিনয় এখনও বাঙালি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। বর্তমানে তিনি চলচ্চিত্র জগৎ থেকে দূরে রয়েছেন। কিন্তু ৮৫ বছর বয়সেও তিনি একই ভাবে বাঙালির মনে বিরাজ করছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরফান সাজ্জাদের অভিনয়ে মুগ্ধ হয়ে অভিনেতা অপূর্বের ফোন

ইরফান সাজ্জাদ ও অপূর্ব ইতোমধ্যেই দেশের মানুষের হৃদয় জয় করেছে ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। নাটকটির ৫০তম…
ইরফান সাজ্জাদের অভিনয়ে

আমির খান প্লেন ক্রাশে মৃত্যুর সম্ভাবনায় যে চিঠি লিখেছেন  

আমির খান হিন্দি সিনেমার তারকা আমির খান বরাবরই নিজের কাজ নিয়ে নিখুঁত পরিকল্পনার জন্য বিখ্যাত। এবার জানা গেল,…
আমির খান প্লেন ক্রাশে

এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

শেষ হওয়ার পথে ‘এটা আমাদেরই গল্প’ এটা আমাদেরই গল্প শেষের পথে এসে নতুন করে আলোচনায়।  জনপ্রিয় এই ধারাবাহিকের…
এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক
0
Share