Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

গীতিকবিদের দাবি মানলো প্রথম আলো পুরস্কার

৪ জুন নীতিগত ভাবে মেরিল প্রথম আলো পুরস্কারে গীতিকবি ও সুরকারদের অন্তর্ভুক্তির দাবি মেনে নেয়ার কথা জানিয়েছেন সম্পাদক মতিউর রহমান।

গীতিকবি সংঘের সভাপতি জনাব শহীদ মাহমুদ জঙ্গী, সহ সভাপতি জনাব লিটন অধিকারী রিন্টু, জনাব গোলাম মোর্শেদ, প্রাক্তন সাধারণ সম্পাদক কবির বকুল, এবং বর্তমান সাধারণ সম্পাদক আসিফ ইকবালের উপস্থিতিতে ১ জুন গীতিকবি সংঘের কার্যনির্বাহী কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তে নিজেদের দাবি লিখিতভাবে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের কাছে হস্তান্তর করা হয়।  

গীতিকবি সংঘের পেশকৃত চিঠি | ছবি: ফেসবুক

যার প্রেক্ষিতেই মঙ্গলবার ( ৪ জুন ) সম্মতি জানিয়েছেন প্রথম আলো সম্পাদক। এখন থেকে মেরিল প্রথম আলো পুরস্কারে ‘গীতিকার ও সুরকার’ ক্যাটাগরি রাখা হবে।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে প্রতি বছর দেশের বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করে আসছে মেরিল-প্রথম আলো পুরস্কার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share