Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

গজল ঘরানার গান নিয়ে আসলেন বাপ্পা মজুমদার  

বাপ্পা মজুমদার | ছবি: গুগল

গজল আঙ্গিকের বাংলা গান নিয়ে হাজির হতে যাচ্ছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গায়কের নতুন এই প্রজেক্টের নাম ‘অনুভব’।

জানা গেছে, ‘অনুভব’ প্রজেক্টে থাকবে মোট ৮টি গান। আর এই গানগুলো লিখবেন সৈয়দ গালিব হাসান। আর গানের সুর ও সংগীতায়োজন করবেন স্বয়ং বাপ্পা মজুমদার। এ গায়ক ছাড়াও এ প্রজেক্টের গানগুলোতে কণ্ঠ দেবেন অন্যান্য শিল্পীরাও। তারা হলেন সোমনুর মনির কোনাল, তানভীর আলম সজীব, ইউসুফ আহমেদ খান ও টিনা রাসেল।

সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে নতুন অ্যালবামের ঘোষণা দেন বাপ্পা মজুমদার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালবামের সঙ্গে সম্পৃক্ত কলাকুশলীরা। এছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা ও সংগীতশিল্পী মাসুদ হাসান উজ্জ্বল, গীতিকার জুলফিকার রাসেল, শাহান কবন্ধ, নির্মাতা সৈকত রেজা, সংগীতশিল্পী এলিটা করিম প্রমুখ।

বাপ্পা মজুমদার | ছবি: গুগল

অনুষ্ঠানে ‘অনুভব’ নিয়ে বাপ্পা বলেন, ‘৩০ বছরের সংগীত ক্যারিয়ারে অনেক ধরনের গান গেয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল গজল ঘরানার গান করার। সেই ভাবনা থেকেই অনুভব অ্যালবামের পরিকল্পনা।’

‘অনুভব’ অ্যালবামে আরও কয়েকজন সংগীতশিল্পী যুক্ত হতে পারেন। প্রজেক্টটি নিয়ে নাকি গীতিকার গালিব হাসানের সঙ্গে কথা হয়েছে সংগীতশিল্পী রুনা লায়লার। বিষয়টি নিয়ে বাপ্পা বলেন, ‘আমি চাই বিভিন্ন প্রজন্মের শিল্পীদের এই প্রজেক্টে যুক্ত করতে। ইতিমধ্যে রুনা লায়লার সঙ্গে গালিব ভাইয়ের কথা হয়েছে। তিনি আগ্রহ দেখিয়েছেন। আশা করছি একটা গানে আমরা তাকে পাব।’

ইতিমধ্যেই বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘অনুভব’ অ্যালবামের দুটি গান- ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’। স্পটিফাইসহ দেশি-বিদেশি বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে এ গান দুটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share