Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

খ্যাতির বিড়ম্বনায় ইধিকা পাল

ইধিকা পাল | ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় আজকাল অভিনেত্রী ইধিকা পালের একাধিক ভুয়া অ্যাকাউন্টের দেখা মিলছে। ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে এমন অ্যাকাউন্টগুলোর সংখ্যা বেড়েই চলেছে। যার কারণে খ্যাতির বিড়ম্বনায় পড়তে হচ্ছে নায়িকাকে।

পশ্চিমবঙ্গের ধারাবাহিকের নিয়মিত মুখ ইধিকা পাল। চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পায় এপার বাংলার অভিনেতা শাকিব খানের বিপরীতে তার অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। বক্স অফিসে যা দেখে অভুতপূর্ব সাফল্য। সিনেমাটির সফলতার পাশাপাশি অভিনেত্রী ইধিকা প্রশংসাও কুড়ান সকলের। তার ফ্যানবেজও বৃদ্ধি পায় আগের তুলনায় অনেক বেশি। একদিকে যেমন আসছে খ্যাতি, অপরদিকে এর ফলে সমস্যায়ও পড়তে হচ্ছে তাকে।

নায়িকার ভুয়া অ্যাকাউন্টে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। সাইবার সেল ভুয়া অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করে দিলেও সমাধান হয়নি ইধিকার সমস্যার। এরপরেও নকল অ্যাকাউন্টের সংখ্যা বেড়েই চলেছে তার। তাই সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নায়িকা।

ইধিকার ভাষ্যমতে, “সোশ্যালে আমার নামে অনেকগুলো ভুয়া অ্যাকাউন্ট। এ নিয়ে খুবই বিড়ম্বনায় পড়তে হয় আমাকে। যেগুলো দেখতে একদম আমার অ্যাকাউন্টের মতো। দেখলে মনে হবে আমি নিজে সেগুলো অপারেট করি। সেসব ভুয়া অ্যাকাউন্ট থেকে খারাপ কিছু পোস্ট হলে আমি ক্ষমাপ্রার্থী।”

উল্লেখ্য, ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর ইধিকার কাছে অফার আসছে আরও নতুন নতুন ছবিতে অভিনয়ের জন্য। এদিকে ভক্তরাও মুখিয়ে আছে কবে আবার বড় পর্দায় অভিনেত্রীকে দেখতে পাবেন তারা!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share