Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

কেয়া পায়েলের সাথে প্রেম ছিল তৌহিদ আফ্রিদির !

কেয়া পায়েলের সাথে প্রেম ছিল তৌহিদ আফ্রিদির !

কেয়া পায়েলের সাথে প্রেম ছিল তৌহিদ আফ্রিদির !

অভিনেত্রী কেয়া পায়েলের সাথে প্রেম ছিল তৌহিদ আফ্রিদির ! এমনটাই জানালেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বন্ধু রাহী। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

রাহী বলেন, ‘আমি শুনেছি পায়েল আপুর সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল। আমি অনেক আগেই এটা শুনেছিলাম এটুকুই।

এছাড়াও অভিনেত্রী দিঘীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যেত আফ্রিদির। তাদের ছিল দারুণ সখ্যতা। বার বার ‘বন্ধুত্ব’ বলে এড়িয়ে যেতেন তিনি। জানা যায়, অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গেও প্রেম ছিল আফ্রিদির।

পরে রিসা নামের এক তরুণীকে বিয়ে করেন আফ্রিদি। গ্রেপ্তারের দিন রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটকের সময় আফ্রিদি বলছেন, তার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা। গত বছরের নভেম্বর মাসে বিয়ে করেন তিনি।

গ্রেপ্তারের পরের দিন তৌহিদ আফ্রিদিকে আদালতে তোলা হয়। সেখানে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত পাবলিক প্রোসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, ‘আসামি তৌহিদ লাইভে এসে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে আন্দোলনকারীদের নারকীয় হত্যা করতে উৎসাহিত করেন। তার বিরুদ্ধে যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।’

তার কাছ থেকে উদ্ধার হওয়া ডিভাইসে অবশ্যই ভয়ংকর তথ্য-প্রমাণ আছে। এগুলো ফরেনসিক পরীক্ষা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ষড়যন্ত্র, কার কী ভূমিকা এবং আন্দোলন দমনে কী ধরনের যোগসাজশ ছিল তা জানা যাবে বলেও জানান তিনি।

অভিযোগ আছে, তৌহিদ আফ্রিদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্রদের জোরপূর্বক নগ্ন ভিডিও ধারণ করে রাখতেন তাদেরকে পরবর্তীতে আবারো হেনস্তা করার জন্য।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share