Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

কেন কোরান ও গীতা উপহার দিয়েছিলেন সঞ্জয় দত্ত ?

অভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং ভালোবাসা নিয়ে কথা বলেছেন। সম্প্রতি ফিল্মি মন্ত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা হৃতিক রোশন, সালমান খান, সঞ্জয় দত্ত এবং সানি দেওলের মতো সহ-অভিনেতাদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। এ ছাড়া, তিনি একটি বিশেষ তথ্য প্রকাশ করেছেন। তিনি সঞ্জয় দত্ত ও মান্যতার জন্য একটি সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

আমিশা বলেন, ‘যখন মান্যতার পেটে যমজ সন্তান (একটি ছেলে ও একটি মেয়ে), তখন আমি সঞ্জুর জন্য একটি সাধের অনুষ্ঠান করেছিলাম। সেটা খুবই সুন্দর ছিল; সঞ্জুর দুই বোনসহ সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।’

আমিশা প্যাটেল | ছবি: ফেসবুক

আমিশা আরও জানান, দত্ত পরিবারের পক্ষ থেকে তাদের সন্তানদের জন্মের পর অতিথিদের জন্য বিশেষ উপহার পাঠানো হয়েছিল। তিনি বলেন, ‘শাহরান ও ইকরা যখন জন্মায়, সেই সময়টা খুবই সুন্দর ছিল। কারণ মান্যতা মুসলিম এবং সঞ্জু হিন্দু, যদিও সঞ্জয় দত্তের মা মুসলিম। তাদের সন্তানেরা জন্মানোর পর যে উপহার তারা আমাদের পাঠিয়েছিলেন, সেটার মধ্যে ছিল গীতা ও কোরানের একটি করে কপি।’

আমিশা এখনো বিয়ে করেননি। সাক্ষাৎকারে সহকর্মীদের তার সম্পর্কের বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি আমার চারপাশে সব ধরনের সম্পর্ক দেখেছি; সঞ্জুর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন দেখেছি, তেমনই হৃতিকের মতো বিবাহবিচ্ছেদ হওয়া সত্ত্বেও সুন্দরভাবে পিতা–মাতার দায়িত্ব পালন করা এবং এখনকার দিনে সেরা বন্ধুত্বের সম্পর্কও দেখেছি। সালমানের বিষয়ে সত্যি বলতে, আমি চাই না তিনি বিয়ে করুন; তিনি যেমন আছেন তেমনই ভালো আছেন!’

আমিশা প্যাটেলকে শেষবার ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘গদর ২ ’–এ দেখা গিয়েছিল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফুটবলের পাশাপাশি সিনেমায়ও এগিয়ে স্পেন- দেখে নিন ৫টি সিনেমা

কান ও অস্কার মনোনীত সিনেমা ফুটবলের ইতিহাসে স্পেন একমাত্র দল যারা একটানা তিনটি প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্ট…
স্পেন ফুটবল সিনেমা
0
Share