Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

কী বলেছিলেন সালমান ববি দেওলকে?

‘রেইস থ্রি’ সিনেমার দৃশ্যে সালমান খান ও ববি দেওল । ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে খুব ভালো সময় কাটাচ্ছিলেন না ববি দেওল। ওজন বেড়ে যাওয়া, কাজ না থাকা- সব মিলিয়ে অগোছালো জীবন কাটছিল। চাকরি চেয়েও পাননি। কাজ চেয়ে ফোন করলে ফোন ধরতেন না প্রযোজক।

এমন অবস্থায় শুধু সেলিব্রিটি লীগ হলে খেলতে যেতেন ববি। তখনই দেখা হয় সালমান খানের সাথে। ববির হাল আর মুখভরা দাড়ি দেখে সালমান বলেন, ”দাড়ি টাড়ি কেটে ফেল বলি। খারাপ দিন সবসময় আসে। আমারও এসেছিল। তখন আমি কখনো সঞ্জয় দত্তের ঘাড়ে চেপেছি, কখনো তোমার ভাই- সানি দেওলের ঘাড়ে চেপেছি..।”

ববি এটা শুনে হেসে বলেন, এবার তাহলে তোমার ঘাড়ে আমাকে নাও!

এর কিছুদিন পরেই সালমানের পক্ষ থেকে ফোন আসে ববির কাছে। তাকে কাস্ট করা হয় ‘রেইস থ্রি’ সিনেমাতে। আর এখন তো ‘লর্ড ববি’ নতুন ট্রেন্ড – ‘অ্যানিম্যাল’ দিয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল
0
Share