Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬

কিংবদন্তী অভিনেত্রী সুজাতা হাসপাতালে

অভিনেত্রী সুজাতা | ছবি: সংগৃহীত

১৩ ফেব্রুয়ারি হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সুজাতা আজিম। তার নাতির ভাষ্যমতে, এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রী সুজাতার পরিবার জানিয়েছেন, ‘মঙ্গলবার গাজীপুরে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং করেছেন তিনি। সন্ধ্যার পর বাসায় ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন। প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে তাৎক্ষণিক মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করিয়েছি।’

২৪ ঘণ্টা না কাটলে অভিনেত্রীর শারীরিক অবস্থা ঠিক কেমন তা জানাতে পারবেন না বলেও জানিয়েছেন সুজাতার পরিবার।

উল্লেখ্য, ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ ছবি দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দেন ১২ বছরের সুজাতা আজিম। অভিনেত্রীর ভালো নাম তন্দ্রা মজুমদার কিন্তু পরিচালক সালাহউদ্দিন তার নাম বদলে রাখেন সুজাতা। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’ ইত্যাদি। সিনেমায় তার অবদানের জন্য পেয়েছেন আজীবন সম্মাননা পুরস্কার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিজয় কোনো চাপের কাছেই মাথা নত করবেন না

থালাপতি বিজয় দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’–এর মুক্তি এখনো হয়নি। ৯ জানুয়ারি ছবিটি…
বিজয় কোনো চাপের কাছেই

ধর্মেন্দ্রর মরণোত্তর পদ্মবিভূষণ প্রাপ্তিতে কি বললেন হেমা মালিনী   

ধর্মেন্দ্র ও হেমা মালিনী ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘পদ্ম সম্মাননা’ ঘোষণা করেছে ভারত সরকার। প্রতি বছরের মতো এবারও…
ধর্মেন্দ্রর মরণোত্তর পদ্মবিভূষণ প্রাপ্তিতে কি বললেন হেমা মালিনী

গোপন করা হল এনসিপির থিম সং শিল্পীদের নাম

এনসিপির থিম সং ১২ ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে থিম সং প্রকাশ করেছে…
গোপন করা হল এনসিপির থিম

জেমস ক্যামেরন আমেরিকা ছেড়ে গেলেন কেন?

জেমস ক্যামেরন হলিউডের বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী ও সৃজনশীল নির্মাতাদের একজন জেমস ক্যামেরন। কানাডিয়ান এই…
জেমস ক্যামেরন আমেরিকা ছেড়ে
0
Share