Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

কার্তিকের গাড়িতে ইঁদুরের বাসা!

কার্তিক আরিয়ান । ছবি: ফেসবুক

বলিউডের অভিনেতা কার্তিক আরিয়ান। যিনি ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার সফলতার পর সিনেমাটির প্রযোজক ভূষণ কুমার থেকে উপহার পেয়েছিলেন একটি স্পোর্টস গাড়ি। আর সেই গাড়িতেই নাকি বাসা বেঁধেছে ইঁদুর।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুযায়ী, মহামারি করোনাভাইরাস পরবর্তী সময়ে ‘ভুল ভুলাইয়া ২’ বাণিজ্যিকভাবে সফলতা পাওয়ায় ভীষণ খুশি হয়েছিলেন প্রযোজক ভূষণ। ফলে তিনি কার্তিককে উপহার দিয়েছিলেন গাড়ি।

অভিনেতার গাড়িটি ছিল ভারতের প্রথম ম্যাকলারেন জিটি। যার মূল্য প্রায় ৫ কোটি টাকা। তবে সেই গাড়িতেই এখন ইঁদুর বাসা বাঁধায় অনেকটাই করুণ অবস্থায় আছেন কার্তিক।

কার্তিক আরিয়ান । ছবি: গুগল

বিষয়টি নিয়ে অভিনেতা জানান, গাড়িটি উপহার পাওয়ার পর কেবল একবার চালিয়েছিলেন তিনি। তারপর থেকে গ্যারেজেই পড়ে ছিল এটি। এজন্য গাড়িটির ভেতর ইঁদুর বাসা বেঁধে ফেলেছে। গাড়ির ভেতরের ম্যাটও নাকি ছিঁড়ে ফেলেছে।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় আছে কার্তিক অভিনীত ‘চন্দু চ্যাম্পিয়ন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’। যার মধ্যে ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। অন্যদিকে, কাজ চলছে ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির। অভিনেতার হাতে আছে আরও কয়েকটি প্রোজেক্ট। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর
0
Share