Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

কান উৎসবে অন্তঃসত্ত্বা প্রিয়তি, সঙ্গী হলেন ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সাথে অন্তঃসত্ত্বা মাকসুদা আখতার প্রিয়তি | ছবি: ফেসবুক

১৪ মে পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। সেখানে উপস্থিত হলিউড, বলিউডের তারকাদের মাঝে নজর কেড়েছেন অন্তঃসত্ত্বা সাবেক মিস আয়ারল্যান্ড, বাংলাদেশের মাকসুদা আখতার প্রিয়তি।

কান উৎসবের আগের আসর গুলোতে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ডবাসী বাঙালী প্রিয়তি। তবে এবারের আসরটা একটু বিশেষ। কারণ এবার সে একা নয় সাথে রয়েছে নতুন সদস্য। মা হচ্ছেন এই সুপারমডেল। অন্তঃসত্ত্বা অবস্থাতেই এবারের আয়োজনে তিনি অংশ নিয়ে গণমাধ্যমকে প্রিয়তি জানিয়েছেন, ‘আয়ারল্যান্ডের রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে এবারও কানে এসেছি। সপ্তাহখানেক থাকব। এরমধ্যে বেশ কিছু ইভেন্ট অংশ নিতে হবে। আজকেই (১৫ মে) লালগালিচায় হাঁটব আমি। আর হ্যাঁ, আবার মা হতে চলেছি। আশা করছি, আগস্ট মাসেই নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে। গর্ভাবস্থায় ফেস্টিভ্যালে অংশ নেওয়ায় এটি আমার জন্য আরও বিশেষ হয়ে গেছে।’

ফ্রান্সের কান শহর থেকে বাংলাদেশের আরেক অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সাথে বেশ কিছু স্থির চিত্র নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রিয়তি নিজেই।

উল্লেখ্য, আয়ারল্যান্ডে বসবাসরত একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রিয়তি একাধারে একজন মডেল, অভিনেত্রী ও পাইলট। ৭৪ তম কান উৎসবে প্রিয়তির হাতে উঠেছিল টপ মডেলের অ্যাওয়ার্ড।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share