Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

কন্যাসন্তানের বাবা-মা হলেন বরুণ ও নাতাশা

বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল । ছবি: ফেসবুক

বাবা হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। বিয়ের তিন বছরের মাথায় বরুণ ও তার স্ত্রী নাতাশা দালালের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। সুখবরটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

৪ জুন সকালে নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বরুণ একটি পোস্ট করে জানান, ‘আমাদের বেবি গার্ল চলে এসেছে।’

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-এর তথ্যানুযায়ী, ভারতের মুম্বাইয়ে অবস্থিত হিন্দুজা হাসপাতালে ৩ জুন ভর্তি করা হয়েছিল নাতাশাকে। এরপর হাসপাতাল থেকে নাতনি হওয়ার সুখবর সবার সঙ্গে শেয়ার করেছেন বরুণের বাবা ও পরিচালক ডেভিড ধাওয়ান।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বরুণ জানিয়েছিলেন, বাবা হতে চলেছেন তিনি। সেই ঘোষণা অনুযায়ী এ সপ্তাহেই বরুণ- নাতাশার প্রথম সন্তান আসার কথা ছিল। আর তাই-ই হলো।

উল্লেখ্য যে, ২০২১ সালে দীর্ঘদিনের প্রেমিকা নাতাশাকে বিয়ে করেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ খ্যাত বরুণ। আরব সাগরের উপকূলবর্তী অলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া পামগাছে ঘেরা এক রিসোর্টে জমজমাট আয়োজনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা
0
Share