Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

‘ওম শান্তি ওম’ গানে কেন ছিলেন না অমিতাভ?

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন | ছবি: আইএমডিবি

‘ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় সেই ‘দিওয়াঙ্গি’ গানে পর্দায় ক্যামিও হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউডের প্রায় সকল তারকারাই। কিন্তু সেখানে কিন্তু দেখা মেলেনি বলিউড বিগ বি, অমিতাভ বচ্চনের। কেন জানেন কি?

অবশেষে সেই উত্তর দিলেন গানটির পরিচালক ফারাহ খান। এক সাক্ষাৎকারে ফারাহ বলেন, ‘দিওয়াঙ্গি’ গানের শুটিং চলমান সপ্তাহেই অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে ছিল। সে কারণেই শ্যুটিংয়ের জন্য সময় দিতে পারেননি অমিতাভ।

একটু মজার ছলে ফারাহ আরও যোগ করেন, ‘ইন্ডাস্ট্রির যাদেরকে বিগ বি ছেলের বিয়েতে ডাকেনি। তারাই নিজেদের অবসরে শ্যুটিংয়ে এসেছিলেন। এটা কিন্তু আমার জন্য বেশ ভালো হয়েছিল।’

নির্মাতা আরও যোগ করেন, ‘সেই শুটিংয়ে অনেক অভিনেতা-অভিনেত্রীরাই আসতে পারেননি। এই গানে ৪০ জন তারকাকে হাজির করানোর পরিকল্পনা ছিল আমার। অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, সায়রা বানু ছাড়াও আমির খান, দেব আনন্দ, ফারদিন খান, হেমা মালিনীসহ অনেকেই নানা কারণে যোগ দিতে পারেননি। অভিনেতা দিলীপ কুমার এবং সায়রা বানু ব্যস্ত ছিলেন আর হেমাজি (হেমা মালিনী) ও তখন শহরে ছিলেন না।’

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পায় ‘ওম শান্তি ওম’ সিনেমাটি। হিন্দি সিনেমার ঐতিহাসিক গানগুলোর মধ্যে একটি এই সিনেমার ‘দিওয়াঙ্গি’ গানটি। যেখানে অভিনেতা শাহরুখের সাথে পা মিলিয়েছেন বলিউডের একাধিক তারকারা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…
0
Share