Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

ওজন বাড়ার রহস্য জানালেন শ্রীলেখা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত কোনো রাখঢাখ রাখেননা। তিনি যা বলেন, একেবারেই স্পষ্ট করে বলেন। এবার নিজের ওজন বাড়ার কারণ জানালেন তিনি। কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলেখা জানিয়েছেন, তার ওজন বাড়ার কারণ হচ্ছে অবসাদ।

এই বিষয়ে শ্রীলেখা বিস্তারিত জানাতে বলেন, দীর্ঘ সময় কাজ না থাকলে নিজেকে মেনটেন করার তাগিদটা নষ্ট হয়ে যায়। দিনের পর দিন যখন ক্যামেরার সামনে দাঁড়াইনি, ঘর থেকে বেরোয়নি আমি তখন রাতে ঘুম আসতো না। তাই অনলাইনে খাবার আনাতাম, মিষ্টি খেতাম।এভাবেই একদিন দেখলাম জিন্সটা আর ফিট করছে না। আগে শরীর চর্চা, ডায়েট মানতাম। এখন আর সেই ড্রাইভটা পাই না। শ্রীলেখা মিত্র আরও বলেন, অবসাদের জন্য আমি ওষুধ খাই। বাড়ির কোনও কাজ করতে হয় না। এভাবেই দিন দিন ওজন বেড়েই চলেছে।  

শ্রীলেখা মিত্র এদিন আরও জানান, ‘অবসাদের জন্য আমি ওষুধ খাই। বাড়ির কোনও কাজ করতে হয় না।

শ্রীলেখা মিত্রকে আগামীতে ‘মহানগরী’ নামক চলচ্চিত্রে দেখা যাবে। আদিত্য বিক্রম সেনগুপ্ত এটি পরিচালনা করেছেন। এতে আছেন বাংলাদেশি অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমুও। চলতি মাসেই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share